Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বড় পর্দায় আবার ফিরছে সেই নস্ট্যালজিয়া, ‘কভি খুশি কভি গম ২’ নিয়ে ফিরছেন করণ জোহর

বড় পর্দায় আবার ফিরছে সেই নস্ট্যালজিয়া, ‘কভি খুশি কভি গম ২’ নিয়ে ফিরছেন করণ জোহর

Online Desk জানুয়ারি 3, 2026
WhatsApp-Image-2026-01-03-at-18.22.04.jpeg

ওঙ্কার ডেস্ক: ২০০১ সালে মুক্তি পাওয়া ‘কভি খুশি কভি গম’ বলিউডের অন্যতম জনপ্রিয় পারিবারিক ছবি আজও। শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, করিনা কাপুর, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের অভিনীত এই পারিবারিক ছবি, আবেগ ও সম্পর্কের গল্প বলে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। এত বছর পরেও ছবির গান, সংলাপ ও চরিত্রর স্মৃতি আজও তাজা দর্শক মনে। সেই কারণেই ‘কভি খুশি কভি গম’এর নাম শুনলেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে ওঠে। এবার সেই উত্তেজনা আরও খানিকটা বেড়ে গেল নতুন খবরে। শোনা যাচ্ছে, পরিচালক করণ জোহর নাকি ‘কভি খুশি কভি গম ২’ নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র সাফল্যের পর করণ আবার ফিরতে চলেছেন পারিবারিক ছবির জগতে। সূত্রের দাবি, এটি হতে পারে তাঁর সবচেয়ে বড় মাপের ছবি।

জানা গিয়েছে, করণ ইতিমধ্যেই তাঁর পরবর্তী ছবির চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। ছবির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৬ সালের শেষের দিকে, আর তার আগে মাঝামাঝি সময়ে শুরু হবে প্রি-প্রোডাকশনের কাজ। ছবিতে থাকবে পরিবারকেন্দ্রিক গল্প, প্রেম এবং আবেগের ছোঁয়া। ঠিক যেমনটা ছিল ‘কভি খুশি কভি গম’-এ। পাশাপাশি কাস্টিং নিয়েও জল্পনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, ছবিতে থাকতে পারেন দু’জন নায়ক ও দু’জন নায়িকা। খুব শিঘ্রই নাকি অভিনেতা বাছাইয়ের কাজও শুরু হবে। তবে এখনও ছবির নাম নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। ‘কভি খুশি কভি গম ২’ নামটি শুধু জল্পনার পর্যায়েই রয়েছে। তবুও দর্শকদের আশা, যদি সত্যিই এই ছবি তৈরি হয়, তবে সেটি আগের ছবির মতোই পরিবার ও আবেগের গল্প নিয়ে বড় পর্দায় ম্যাজিক তৈরি করবে।
দীর্ঘ সিনেমা জগতে করণ বারবার প্রমাণ করেছেন, আবেগঘন পারিবারিক গল্প বড় পর্দায় ফুটিয়ে তুলতে তাঁর জুড়ি মেলা ভার। ‘কুছ কুছ হোতা হ্যায়’, থেকে শুরু করে সাম্প্রতিক ‘রকি অউর রানি কি প্রেম কহানি’, প্রতিটি ছবিতেই পারিবারিক মূল্যবোধকে নতুনভাবে তুলে ধরেছেন তিনি। তবে ‘কভি খুশি কভি গম’-এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদের নস্টালজিয়া। তাই তাঁর পরবর্তী ছবি নিয়ে উন্মাদনা তৈরি হওয়াটাই স্বাভাবিক। এখন শুধু আনুষ্ঠানিক সূচনার অপেক্ষা।

Post Views: 202

Continue Reading

Previous: হুগলি তৃণমূলে রচনা-অসিত দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থ কল্যাণ ! মঞ্চে হাত মিলিয়ে মানভঞ্জনের চেষ্টা
Next: ইরানে খোমেইনি বিরোধী বিক্ষোভে মৃত বেড়ে ১০, কোনও লক্ষ্মণ নেই অশান্তি থামার

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.