Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হুগলি তৃণমূলে রচনা-অসিত দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থ কল্যাণ ! মঞ্চে হাত মিলিয়ে মানভঞ্জনের চেষ্টা

হুগলি তৃণমূলে রচনা-অসিত দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থ কল্যাণ ! মঞ্চে হাত মিলিয়ে মানভঞ্জনের চেষ্টা

Online Desk জানুয়ারি 3, 2026
Kalyan.jpg

সুনন্দা দত্ত, হুগলি : তৃণমূলে সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব বহুদিনের। প্রায়শই তা প্রকাশ্যে এসেছে। ২৬শের নির্বাচনের আগে পুরোনো কাসুন্দি না ঘেঁটে এবার মিটমাটে নামলো তৃণমূল। জেলা তৃণমূলের রেষারেষি মেটাতে মধ্যস্থাকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সেই মতো উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসেন কল্যাণ। মিটিং এর মধ্যেই রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদারের ভুয়সী প্রশংসা করে কল্যাণ বলেন, “রচনা খুব ভালো মেয়ে, খুব ভালো কাজ করছে লোকসভায়। অন্যদিকে অসিত মজুমদারও খুব ভালো কাজ করে কিন্তু ওর মুখ ভালো নয়। ও লোকের কথা শুনে। দুজনে কেউ যেন কান পাতলা না হয়, সবাই কাজ করো ঠিক করে।” এরপর রসিকতা করে বলেন, “পরে দুজনকে লাঠি দেবো, মারামারি করবে।”

চুঁচুড়া বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা সভা ছিল। সেখানে বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে চুঁচুড়ায় সাংসদ বনাম বিধায়কের যে লড়াই বন্ধ করার আবেদন জানান সাংসদ। এদিন মিটিং শেষে কল্যাণ বলেন, এস আই আর এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। চুঁচুড়ায় দ্বন্দ্ব মিটেছেন বলে দাবি করেন তিনি। এও জানান দল থাকবে থাকলে সবকিছু হবে। দ্বন্দ্ব করলে কিছু হবে না।
চুঁচুড়ায় একাধিক বার তৃণমূল বিধায়ক সঙ্গে সরাসরি দ্বন্দে জড়িয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। দাবী করেছিলেন, বিধায়কের কোন অনুষ্ঠানে তিনি যাবেন না। কিন্তু কল্যাণ বন্দোপাধ্যায়ের অনুরোধে তৃণমূলের সাংগঠনিক মিটিং এ আসেন হুগলির সাংসদ রচনা। এদিন মিটিং-এ কল্যাণ বলেন, “আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ২০২৬-এর নির্বাচন। সেখানে একসঙ্গে লড়াই করতে হবে। এই পরিস্থিতিতে এসে কার সঙ্গে কার মত বিরোধ দেখলে হবে না। দলের সবাইকে সবকিছু কর্মসূচি জানাতে হবে। মে মাস পর্যন্ত আমরা দলে একত্রিত হয়ে কাজ করব নির্বাচনের জন্য। অসিত মজুমদারের সঙ্গে কথা বলে সমস্যা মেটাতে হবে। কাজের ক্ষেত্রে মতবিরোধ হতে পারে আমাদের সঙ্গে। আগামী দিনে যাতে না হয় তার চেষ্টা করব।”

চুঁচুড়ায় দলীয় আলোচনার মধ্যেই সকলকে সম্মান দেওয়ার জন্য প্রশ্ন তোলেন প্রাক্তন চেয়ারম্যান অমিত রায়। পরে তিনি বলেন সম্মান দিলে সম্মান পাবে। রচনা বন্দ্যোপাধ্যায়কে হারাবার জন্য অনেকে চেষ্টা করেছে। কিন্তু আমরা প্রাণপাত করে লড়াই করে রচনাকে জিতিয়েছি। রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই কাজ করার ব্যাপারে ইঙ্গিত দেন বিধায়ককে। আমরা কাউকে অসম্মান করিনি। আমরা সবাই মিলে চাই একসঙ্গে কাজ করার। আমাদের নিয়ে কাজ করলে আমরাও কাজ করব বলে দাবী প্রাক্তন চেয়ারম্যানের।

Post Views: 225

Continue Reading

Previous: টলিপাড়ায় বিয়ের মরশুম, এবার আরও এক পরিচিত মুখ বসতে চলেছে বিয়ের পিঁড়িতে
Next: বড় পর্দায় আবার ফিরছে সেই নস্ট্যালজিয়া, ‘কভি খুশি কভি গম ২’ নিয়ে ফিরছেন করণ জোহর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.