Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টলিপাড়ায় বিয়ের মরশুম, এবার আরও এক পরিচিত মুখ বসতে চলেছে বিয়ের পিঁড়িতে

টলিপাড়ায় বিয়ের মরশুম, এবার আরও এক পরিচিত মুখ বসতে চলেছে বিয়ের পিঁড়িতে

Online Desk জানুয়ারি 3, 2026
sedy.png

ওঙ্কার ডেস্ক: নতুন বছরে বিয়ের পিঁড়িতে বসছেন টলিপাড়ার বেশ কয়েকজন তারকারা। এবার আরও এক নায়িকা জানালেন বিয়ের তারিখ। ইতিমধ্যেই সেরেছেন আইনি বিয়ে ও বাগদান। তার বছর দেড়েকের মধ্যেই ছাদনাতলায় যাচ্ছেন প্রিয়াঙ্কা মিত্র এবং শুভ্রজিৎ সাহা। ২০২৬ সালের একদম গোড়াতেই চার হাত এক হবে টলিউডের এই জনপ্রিয় জুটির।
শনিবার, ৩ জানুয়ারি প্রিয়াঙ্কা মিত্র নিজেই জানান তাঁদের বিয়ের আর মাত্র এক মাস বাকি। দু’জনে শুরু করে দিয়েছেন আইবুড়োভাত পর্ব। সেই ছবিও এদিন সমাজমাধ্যমে পোস্ট করেন। প্রিয়াঙ্কা এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে কোনো রেস্তোরাঁয় তিনি এবং শুভ্রজিৎ পাশাপাশি বসে। অভিনেত্রীর পরনে শাড়ি। অন্যদিকে পাঞ্জাবিতে দেখা গেল নায়ককে। পাশাপাশি দেখা গেল শোলার মুকুট এবং গলায় রজনীগন্ধার সাজ। তাঁদের সামনে রাখা দুটি থালা, যেখানে ভাত, পোলাও থেকে শুরু করে লুচি, ডাল, মাছের মাথা, চিংড়ি মালাইকারি, মাংস, চাটনি, পাঁপড়, ইত্যাদি রাখা। আর সেই ছবিই পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন, ‘আর মাত্র এক মাস বাকি।’
প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবর মাসে আইনি বিয়ে সেরেছেন শুভ্রজিৎ সাহা এবং প্রিয়াঙ্কা মিত্র। পরিবারের সকলের উপস্থিতি এবং আশীর্বাদ নিয়েই তাঁদের নতুন জীবন শুরু করেন। একই দিনে আংটি বদলও সারেন তাঁরা। তারই বছর দেড়েক মধ্যেই তাঁরা এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। উল্লেখ্য, শুভ্রজিৎ সাহা এবং প্রিয়াঙ্কা মিত্র, দুজনেই ছোট পর্দার চেনা মুখ। অভিনেত্রীকে বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’য় দেখা যাচ্ছে। অন্যদিকে শুভ্রজিৎ সাহাও একাধিক ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। এবার সকলে অপেক্ষায় তাঁদের বিয়ের ছবি দেখার জন্য।

Post Views: 197

Continue Reading

Previous: বিধানসভার আগে তৃণমূলে ধাক্কা, জোড়াফুল শিবির ছেড়ে কংগ্রেসে যোগ সাংসদ মৌসম নুরের
Next: হুগলি তৃণমূলে রচনা-অসিত দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থ কল্যাণ ! মঞ্চে হাত মিলিয়ে মানভঞ্জনের চেষ্টা

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.