Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিধানসভার আগে তৃণমূলে ধাক্কা, জোড়াফুল শিবির ছেড়ে কংগ্রেসে যোগ সাংসদ মৌসম নুরের

বিধানসভার আগে তৃণমূলে ধাক্কা, জোড়াফুল শিবির ছেড়ে কংগ্রেসে যোগ সাংসদ মৌসম নুরের

Online Desk জানুয়ারি 3, 2026
mousam.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্য রাজনীতিতে হাওয়া বদল। তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর। শনিবার দিল্লির কংগ্রেস দফতরে তিনি আনুষ্ঠানিক ভাবে পুরনো দলে যোগ দেন তিনি। হাত শিবিরে মৌসমের যোগদানের সময় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মির, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। ছিলেন মালদহ উত্তরের কংগ্রেস সাংসদ দাদা ইশা খান চৌধুরী।

মালদহ জেলার কন্যা মৌসম বেনজির নুর। প্রয়াত কংগ্রেস নেতা গণি খান চৌধুরীর আত্মীয় তিনি। একদা কংগ্রেসের শক্তঘাঁটি হিসেবে পরিচিত মালদহে কংগ্রেসের হয়ে কাজ করতেন মৌসম। ২০১৯ সালের জানুয়ারি মাসে কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিলেন তিনি। সাত বছর জোড়াফুল শিবিরে কাটিয়ে সেই জানুয়ারি মাসেই শিবির বদল করলেন সাংসদ। শনিবার দিল্লির কংগ্রেস দফতরে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দেন। মালদহ উত্তরের কংগ্রেস সাংসদ তথা সম্পর্কে মৌসমের দাদা ইশা খান চৌধুরী এদিন বলেন, ‘ওঁর রক্তে কংগ্রেস রয়েছে। অন্য দলে যাওয়ার ফলে আমাদের পরিবারের মধ্যেও বিভাজন তৈরি হয়েছিল। আজকে সব বিভাজন ঘুচে গেল।’

এদিন কংগ্রেসে যোগদানের পর মৌসম জানিয়েছেন তিনি ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। রাজ্যসভার সাংসদ পদ থেকেও তিনি ইস্তফা দেবেন শীঘ্রই। সোমবারই তিনি রাজ্যসভার স্পিকারের দফতরে সেই চিঠি জমা দেবেন। কংগ্রেস তাঁকে গ্রহণ করায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মৌসম।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধানসভা নির্বাচনের আগে মৌসমের কংগ্রেসে ফিরে আসা হাত শিবিরকে বাড়তি অক্সিজেন জোগাবে। এখন দেখার ২৬ এর নির্বাচনী ময়দানে কংগ্রেস কতটা লড়াই দিতে পারে।

Post Views: 225

Continue Reading

Previous: আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপিকে রাজনৈতিক মানচিত্র থেকে মুছে দেওয়ার ডাক অভিষেকের
Next: টলিপাড়ায় বিয়ের মরশুম, এবার আরও এক পরিচিত মুখ বসতে চলেছে বিয়ের পিঁড়িতে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.