Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ভূত চতুর্দশীতে প্রকাশ্যে ছবির মোশন পোস্টার, এই শীতে আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’

ভূত চতুর্দশীতে প্রকাশ্যে ছবির মোশন পোস্টার, এই শীতে আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’

Online Desk অক্টোবর 19, 2025
hgfdh.png

ওঙ্কার ডেস্ক: আগেই জানা গিয়েছে চলতি বছর শীতে আসতে চলেছে গা ছমছমে ভূতের ছবি। উইনডোজ প্রোডাকাশনের প্রযোজনায় অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় এবার পর্দায় জমবে ভূতেদের আড্ডা। আসলে এই বড়দিনে বড়পর্দায় আসবে ভূতের ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। বড়দিনের মরশুমে এই ছবি মুক্তি পেলেও ভূত চতুর্দশীতে প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার।
প্রকাশ্যে আসা সেই পোস্টারে দেখা গিয়েছে একটি প্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকজন। আর তার সঙ্গে দেখা যাচ্ছে ছবির দুই জুটিকে। একদিকে বনি-স্বস্তিকা ও অন্যদিকে সোহম-মিমি। মোশন পোস্টারের আবহও জুড়ে গা ছমছমে ব্যাপার রয়েছে।
হরর-কমেডি ঘরানার এই ছবিতে ভয় ও রহস্য দুই উপাদানই ভরপুর রয়েছে। ছবিতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, অনামিকা সাহা, মানসী সিনহা, কাঞ্চন মল্লিক-সহ আরও অনেকে। উইন্ডোজ-এর সঙ্গে এই প্রথমবার নন, এর আগেও কাজ করেছেন পরিচালক। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘ফাটাফাটি’র পাশাপাশি নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনাতেই ‘বাবা বেবি ও’র মতো ছবি পরিচালনা করেছেন অরিত্র। পরিচালক হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন। এবার চলতি বছরে শীতের শহরে ভূতুড়ে ছবি নিয়ে আসবেন তিনি। যার নাম ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। সিনেমার চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে জিনিয়া সেন ও গোধূলী শর্মা।

Continue Reading

Previous: কালীপূজোতে স্বস্তি! কেমন থাকবে আবহাওয়া?
Next: মাদক ভর্তি ডুবোজাহাজ ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী, ‘২৫০০০ মানুষের জীবন বাঁচল’, মন্তব্য ট্রাম্পের

সম্পর্কিত গল্প

New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-30.webp

নবমীর রাতে ট্রাফিক আইন ভাঙার হিড়িক, শহর জুড়ে ৭৮২ মামলা

Online Desk অক্টোবর 22, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.