Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মাদক ভর্তি ডুবোজাহাজ ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী, ‘২৫০০০ মানুষের জীবন বাঁচল’, মন্তব্য ট্রাম্পের

মাদক ভর্তি ডুবোজাহাজ ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী, ‘২৫০০০ মানুষের জীবন বাঁচল’, মন্তব্য ট্রাম্পের

Online Desk অক্টোবর 19, 2025
trump-1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: নিষিদ্ধ মাদক ভর্তি ডুবোজাহাজ ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ক্যারিবিয়ান সমুদ্রে এই ডুবোজাহাজে আক্রমণ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমের দাবি। অভিযোগ, নিষিদ্ধ মাদক গুপ্ত পথে পাচারের চেষ্টা করা হচ্ছিল ডুবোজাহাজের মাধ্যমে। এই হামলায় মৃত্যু হয়েছে দুই মাদক পাচারকারী। আরও দুই জনকে জীবিত অবস্থায় পাকড়াও করা হয়েছে। তাদেরকে নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ট্রাম্প প্রশাসন সূত্রে খবর, ধৃত দুই মাদক পাচারকারীরা যথাক্রমে ইকুয়েডর এবং কলম্বিয়ার বাসিন্দা। সমাজমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট এই হামলার কথা জানিয়েছেন। গোয়েন্দা সূত্রে আগেভাগেই এই ডুবোজাহাজের খবর পেয়েছিল ট্রাম্প প্রশাসন। ফলে আগে থেকেই মার্কিন বাহিনী প্রস্তুত ছিল। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ডুবোজাহাজে চার জন মাদকপাচারকারী ছিল। তাদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। ইকুয়েডর এবং কলম্বিয়ার বাসিন্দা দুই ধৃতকে নিজ দেশে ফিরিয়ে সে দেশের স্থানীয় আইন মেনে পদক্ষেপ করা হবে। ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে লিখেছেন, ‘মাদক পাচারের একটা কুখ্যাত পথে ডুবোজাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে আসছিল। গোয়েন্দারা জানতে পেরেছেন, তাতে ফেন্টানিল এবং অন্য কিছু নিষিদ্ধ মাদক ছিল। যদি তা মার্কিন উপকূলে পৌঁছোত, তা হলে অন্তত ২৫ হাজার মানুষের মৃত্যু হতে পারত।’ ট্রাম্প আরও জানিয়েছেন, ‘এই অভিযানে কোনও মার্কিন সেনা আহত হননি। সব দিকে আমার নজর রয়েছে। স্থলপথ হোক বা জলপথ, আমি থাকতে মার্কিন মুলুকে মাদক পাচার করা যাবে না।’

তাদের দেশ থেকে আসা এক মাদক পাচারকারীকে যে পাকড়াও করা হয়েছে, সে কথা নিশ্চিত করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ইতিমধ্যে অভিযুক্তকে কলম্বিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। গুস্তাভো সমাজ মাধ্যমে লিখেছেন, ‘ও বেঁচে আছে, তাতে আমরা খুশি। দেশের আইন মেনে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Post Views: 115

Continue Reading

Previous: ভূত চতুর্দশীতে প্রকাশ্যে ছবির মোশন পোস্টার, এই শীতে আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’
Next: জয় গুপ্তার পেনাল্টি মিস ! ডুরান্ড ডার্বি জিতে শিল্ড ঘরে বাগানের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.