Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আচমকাই নাক থেকে রক্ত, কেমন আছেন টলি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়?

সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আচমকাই নাক থেকে রক্ত, কেমন আছেন টলি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়?

Online Desk অক্টোবর 8, 2025
hj.png

ওঙ্কার ডেস্ক: পুজোর রেশ না কাটতেই টলিপাড়ায় দুঃসংবাদ। পর্দার ‘রানি মা’ দিতিপ্রিয়া রায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। এইমুহুর্তে তিনি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন, বলাই বাহুল্য শুটিং’এ ব্যস্ত অভিনেত্রী। তার মাঝেই জানালেন নিজের অসুস্থতার কথা।
নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে দিতিপ্রিয়া জানান, তাঁর একটি অস্ত্রোপচার হতে চলেছে। অভিনেত্রী লেখেন, ‘আমার একটা ছোট অস্ত্রোপচার হবে। আমার সঙ্গে কেউ যদি যোগাযোগের চেষ্টা করেন এখন আমাকে পাবেন না। আমি পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব।’ কিন্তু কী হয়েছে অভিনেত্রীর, জানা যাচ্ছে, দিতিপ্রিয়ার নাকি নাকের হাড়ে একটি সমস্যা দেখা দিয়েছে। তারই অস্ত্রোপচারের কথা তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। বছর দুই আগেই নাকি এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু কাজের ব্যস্ততায় তা হয়ে ওঠেনি। মাঝে মাঝেই তাঁর নাক থেকে রক্ত পড়ত। সেই নিয়েই চলত কাজ। তবে খুব ছোট একটি অস্ত্রোপচার হবে বলেই জানিয়েছেন দিতিপ্রিয়া। সঠিক চিকিৎসা ও বিশ্রামের পর ফের কাজে ফিরবেন অভিনেত্রী।
প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে টেলিপর্দায় অভিনয় শুরু করেছিলেন দিতিপ্রিয়া রায়। জি বাংলার পর্দায় ‘রানি রাসমণি’ ধারাবাহিকে রানি মা’র চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে জীতু কমলের বিপরীতে।

Post Views: 88

Continue Reading

Previous: টিকিট বুক করেও হঠাৎ বেড়ানোর তারিখ বদলাতে চান? নিখরচায় সুযোগ দেবে রেল
Next: নভেম্বরেই প্রকাশিত হচ্ছে এসএসসির ফল, আশাবাদী চাকরিপ্রার্থীরা

সম্পর্কিত গল্প

Untitled.png

অবশেষে জামিন পেলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য

Online Desk জুন 8, 2026
FIR.jpg

নজিরবিহীন ঘটনা, ফিরহাদ হাকিমকে নিয়ে বিরোধী দলনেতার ঘরে গেলেন সন্দীপন সাহা

Online Desk জুন 8, 2026
SHREYA.jpg

ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.