Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নভেম্বরেই প্রকাশিত হচ্ছে এসএসসির ফল, আশাবাদী চাকরিপ্রার্থীরা

নভেম্বরেই প্রকাশিত হচ্ছে এসএসসির ফল, আশাবাদী চাকরিপ্রার্থীরা

Online Desk অক্টোবর 8, 2025
ssc.png

ওঙ্কার ডেস্ক: আগামীমাসের প্রথম সপ্তাহেই স্কুল সার্ভিস কমিশনের ফলপ্রকাশ হতে চলেছে, এমনটাই জানিয়েছে কমিশন। গত সেপ্টেম্বর মাসের ৭ ও ১৪ তারিখে অনুষ্ঠিত হয়েছিল এসএসসির নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। তার দুইমাসের মধ্যেই ফলপ্রকাশে তৎপর কমিশন। ইতিমধ্যেই উত্তরপত্র প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।
এসএসসি-র এক আধিকারিক জানিয়েছেন, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চাকরিপ্রার্থীরা উত্তর চ্যালেঞ্জ করার সুযোগ পান। মোট ৫৩৪টি আবেদন জমা পড়েছে, যা বর্তমানে বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন। তাঁদের যাচাই করা সঠিক উত্তরগুলি চলতি মাসের তৃতীয় সপ্তাহে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষক নিয়োগের ফল প্রকাশের প্রস্তুতি চলছে জোরকদমে। এসএসসি সূত্রের খবর, সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাই এখন প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের টিচার প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। সেসময় ২৫,৭৫২ জন শিক্ষক চাকরিহারা হন। এর প্রতিবাদে একাধিকবার রাস্তায় নেমে বিক্ষোভ করেন চাকরিহারা শিক্ষকরা। আদালতে মামলা দায়ের করেছিলেন তাঁরা। উচ্চ আদালত সমস্ত মামলা খারিজ করে সবার আগে নির্বিঘ্নে পরীক্ষার নির্দেশ দেয়। সুপ্রিমকোর্টের নির্দেশে সেপ্টম্বরের ৭ এবং ১৪ তারিখে পরীক্ষা অনুষ্টিত হয়েছিল। দুই দফায় মোট ৫ লক্ষ ৬৫ হাজার, যাদের মধ্যে ৩৩ হাজার জন ভিনরাজ্যের পরীক্ষার্থীও ছিলেন। প্রসঙ্গত, আগস্ট মাসের ৩০ তারিখে সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি চাকরিপার্থীদের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন।

Post Views: 114

Continue Reading

Previous: সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আচমকাই নাক থেকে রক্ত, কেমন আছেন টলি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়?
Next: ১৫ জন স্ত্রী, ১০০ জন দাসী সহ নিজের বিমানে আবুধাবিতে আফ্রিকার রাজা ! শোরগোল নেট দুনিয়ায়

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.