Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দীপাবলির আগেই সুখবর, মা হলেন পরিণীতি চোপড়া, চাড্ডা পরিবারে নতুন সদস্যের আগমন

দীপাবলির আগেই সুখবর, মা হলেন পরিণীতি চোপড়া, চাড্ডা পরিবারে নতুন সদস্যের আগমন

Online Desk অক্টোবর 19, 2025
FotoJet

ওঙ্কার ডেস্ক: রবিবার সকালেই স্ত্রী পরিণীতি চোপড়াকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাঘব চাড্ডা। জানা গিয়েছে এদিন, পুত্র সন্তানের জন্ম দিলেন পরিণীতি। নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডলে সুখবর ভাগ করে নিয়েছেন রাঘব-পরিণীতি দু’জনে।

চলতি বছরের অগস্ট মাসেই পরিণীতি ও তাঁর স্বামী রাঘব চড্ডা ঘোষণা করেছিলেন, তাঁদের কোলে আসছে সন্তান। পরিণীতিকে হাসপাতালে ভর্তি করানো খবর আগেই পাওয়া গিয়েছিল। শনিবার ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছিলেন পরিণীতি। ধনতেরস উপলক্ষে আলোয় মোড়া নিজের বাড়ির বাগানের ছবি পোস্ট করেছিলেন তিনি। আর এই শুভক্ষণে জন্ম নেন তাঁদের পুত্র সন্তান। সন্তান কোলে আসার আগে থেকেই প্রায়শই পরিনীতি গর্ভাবস্তাকালীন ভিডিও শেয়ার করতেন তাঁর ভ্লগে। এখন তাঁর সন্তানকে দেখার অপেক্ষায় অনুরাগীরা।

উল্লেখ্য, পরিণীতি বিনোদন জগতের মানুষ। অন্যদিকে তাঁর স্বামী রাঘব চড্ডা রাজনীতিবিদ। তাই বিয়ের পর থেকেই মুম্বই-দিল্লি আসা-যাওয়া করছিলেন তিনি। কিন্তু এ বার আর অভিনেত্রীকে একা রাখতে চাইছিলেন না বাড়ির লোকজন। সন্তান ভূমিষ্ঠ হতে আর বেশিদিন নেই, তাই দিন কয়েক আগেই দিল্লি উড়ে গিয়েছেন পরিণীতি। অগস্ট মাসে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন পরিণীতি ও রাঘব। তার উপর লেখা ছিল, এক যোগ এক সমান সমান তিন। পাশপাশি অভিনেত্রী লেখেন, ‘‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।’’

২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টির সদস্য রাঘব চড্ডার সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী পরিণীতি চোপড়ার। রাজস্থানের উদয়পুরে জাকজমকপূর্ণ ভাবে হয়েছিল বিয়ের অনুষ্ঠান। বিয়ের পরে আর অভিনয় করতে দেখা যায়নি অভিনেত্রীকে।

Post Views: 143

Continue Reading

Previous: অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরিতে প্রশংসিত ‘হল’ ! প্রতিরক্ষা ক্ষেত্রে গবেষণা আরও বাড়ানোর পক্ষে রাজনাথ
Next: ‘অ-হিন্দুদের সঙ্গে মিশলে মেয়ের ঠ্যাঙ ভেঙে দিন’, নিদান বিজেপির প্রজ্ঞা সিং ঠাকুরের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.