Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অ-হিন্দুদের সঙ্গে মিশলে মেয়ের ঠ্যাঙ ভেঙে দিন’, নিদান বিজেপির প্রজ্ঞা সিং ঠাকুরের

‘অ-হিন্দুদের সঙ্গে মিশলে মেয়ের ঠ্যাঙ ভেঙে দিন’, নিদান বিজেপির প্রজ্ঞা সিং ঠাকুরের

Online Desk অক্টোবর 19, 2025
pragya.jpg

ওঙ্কার ডেস্ক: বরাবরই বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে আসেন বিজেপি নেত্রী প্রজ্ঞা সিং ঠাকুর। অহিন্দুদের সঙ্গে মিশলে মেয়ের ঠ্যাঙ ভেঙে দেওয়ার নিদান দিয়ে এবার বিতর্ক তৈরি করলেন তিনি। তাঁর পরামর্শ, বাবা-মায়েদের উচিৎ তাদের মেয়েরা যাতে অ-হিন্দুদের বাড়িতে না যেতে পারেন তা দেখা। শুধু তাই নয়, তাঁর ফতোয়া, যদি তারা তা অমান্য করে তবে ‘তাদের ঠ্যাঙ ভেঙে দেওয়া উচিত’। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেস। বিজেপি ‘ঘৃণা’ ছড়াচ্ছে বলে অভিযোগ তুলেছে হাত শিবির।

চলতি মাসের শুরুতে ভোপালে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রজ্ঞা। সেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘মনকে এতটাই শক্তিশালী করো যে, যদি আমাদের মেয়ে আমাদের কথা না মানে, যদি সে কোনও অহিন্দুদের বাড়িতে যায়, তাহলে তার ঠ্যাঙ ভেঙে ফেলতে সবকিছু করো।’ বিজেপি নেত্রীর আরও সংযোজন, ‘যারা মূল্যবোধ মানে না এবং তাদের বাবা-মায়ের কথা শোনে না তাদের শাস্তি পেতে হবে। যদি তোমাদের সন্তানদের মঙ্গলের জন্য মারধর করতে হয়, তাহলে পিছপা হও না। যখন বাবা-মা এই ধরনের কাজ করে, তখন তা তাদের সন্তানদের ভালো ভবিষ্যতের জন্য; তারা তাদেরকে টুকরো টুকরো হয়ে মরতে দেয় না।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের মেয়েরা যারা মূল্যবোধ মানে না, বাবা-মায়ের কথা শোনে না, বড়দের সম্মান করে না এবং বাড়ি থেকে পালিয়ে যেতে প্রস্তুত… তাদের প্রতি আরও সতর্ক থাকো। তাদের বাড়ি ছেড়ে যেতে দিও না, মারধর করে, বুঝিয়ে, শান্ত করে, ভালোবাসা দিয়ে বা তিরস্কার করে তাদের থামাও।’ অন্য দিকে কংগ্রেস মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত প্রজ্ঞা সিং ঠাকুরের সমালোচনা করেছেন। কেন এত ঘৃণা ছড়ানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

Post Views: 151

Continue Reading

Previous: দীপাবলির আগেই সুখবর, মা হলেন পরিণীতি চোপড়া, চাড্ডা পরিবারে নতুন সদস্যের আগমন
Next: কাজিরাঙ্গায় পক্ষী জরিপ, ১৪৬টি প্রজাতির সন্ধান

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.