Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘ছাবা’র প্রশংসা তালিকায় এবার নরেন্দ্র মোদী, কি বললেন ‘ছাবা’ টিমকে?

‘ছাবা’র প্রশংসা তালিকায় এবার নরেন্দ্র মোদী, কি বললেন ‘ছাবা’ টিমকে?

Online Desk ফেব্রুয়ারি 22, 2025
FotoJet-7.jpg

ওঙ্কার ডেস্ক: ‘ছাবা’র প্রশংসায় ছড়াছড়ি। ছবি মুক্তির আগে থেকেই শুরু হয়েছিল বুকিং। তখনই সিনে বিশেষজ্ঞরাও ভবিষ্যদ্বাণী করেছিলেন এই ছবির দৌড় সহজে থেমে যাবে না। মাত্র ৬ দিনে বিশ্বজুড়ে ২৫০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ ছবি। ‘ছাবা’ দেখে দেশের দর্শক-অনুরাগীরা মুগ্ধ। কেউ ছত্রপতি সম্ভাজি সাজে ঘোড়ার পিঠে চড়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন, তো কেউ বা আবার হলের পর্দা ছিঁড়ে উন্মাদনার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। এবার সেই প্রশংসার তালিকায় নতুন যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ইতিহাস ভিত্তিক এই সিনেমা দেখে প্রশংসায় ভরালেন টিম ‘ছাবা’কে।
শুক্রবার প্রধানমন্ত্রী বলেন, “গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে এই সিনেমা। মুম্বই-সহ সমগ্র মহারাষ্ট্র, হিন্দি সিনেমাকেও উচ্চস্তরে পৌঁছে দিয়েছে। ‘ছাবা’ নিয়ে গোটা দেশেই চর্চা চলছে। প্রসঙ্গত, দেশের দুই রাজ্যে, মধ্যপ্রদেশ ও গোয়াতে করমুক্ত করা হয়েছে ভিকি কৌশলের ছবিকে।
গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘ছাবা’। রিলিজের প্রাক্কালেও প্রচারে খামতি রাখেননি, ময়দানে ছুটেছেন ভিকি কৌশল। দেশের বিভিন্ন প্রান্তের মেট্রো সিটিতে জমিয়ে প্রচারেরর পাশাপাশি কখনও সিদ্ধিবিনায়কে পুজো দিয়েছেন আবার কখনও মহাকুম্ভে গিয়ে পুণ্যস্নান করে এসেছেন। ‘ছাবা’ দেখে প্রেক্ষাগৃহ থেকে কাঁদতে কাঁদতে বেরতে দেখা গেছে দর্শকদের। মরাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজির জ্যেষ্ঠ পুত্র ছত্রপতি সম্ভাজির জীবনকে কেন্দ্র করে তৈরি এই ছবি। সম্ভাজির চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। সম্ভাজির স্ত্রী অর্থাৎ মহারানি যেশুবাইয়ের ভূমিকায় রশ্মিকা মন্দানা এবং অক্ষয় খন্নাকে দেখা গিয়েছে ঔরঙ্গজ়েবের ভূমিকায়। এই ছবিতে মোগল বাহিনী কী ভাবে সম্ভাজির উপর অত্যাচার করেছিল, তা তুলে ধরা হয়েছে।

Post Views: 125

Continue Reading

Previous: আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কলকাতাসহ কয়েক জেলায় হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের
Next: রবিবার ভারত-পাকিস্তান দ্বৈরথে এগিয়ে ভারতই, যদিও ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তান

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.