Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সেনা জওয়ানদের জন্য বড় উৎসর্গ অভিনেতা অক্ষয় কুমারের, ফের আরও একবার মন জিতে নিলেন অভিনেতা

সেনা জওয়ানদের জন্য বড় উৎসর্গ অভিনেতা অক্ষয় কুমারের, ফের আরও একবার মন জিতে নিলেন অভিনেতা

Online Desk মে 15, 2025
dfvd.png

ওঙ্কার ডেস্ক: পেহেলগাঁও সন্ত্রাসের পর গর্জে উঠেছিলেন। ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুরের পর ‘জয় মহাকাল’ ধ্বনি দিয়ে সেনাবাহিনীর জয়গানও গেয়েছিলেন তিনি। এবার ভারত-পাক সংঘাতের আবহে আবারও দেশের জওয়ানদের উৎসর্গ করে এক নতুন কাজ করলেন অক্ষয় কুমার। আর সেই দেশভক্তির জোরেই আরও একবার মন জয় করে নিলেন বলিউড অভিনেতা।
গতবছরই ‘কানাডিয়ান কুমার’ তকমা মুছে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন অক্ষয়। তার জন্য কম ঘাম ঝরাতে হয়নি অভিনেতাকে। দীর্ঘ কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে তাঁকে দেশের নাগরিকত্ব প্রাপ্তির জন্য। তবে ভারতীয় পরিচয়পত্র না থাকলেও বলিউডের পর্দায় বরাবর দেশমাতার জন্য নিজেকে সঁপে দিয়েছেন অক্ষয় কুমার। আর বর্তমানে যখন দেশের জন্য সীমান্তে জীবন বাজি রেখে প্রতিনিয়ত লড়ে যাচ্ছে সেনাবাহিনী, তখন তাঁদের উৎসর্গ করে তেরঙ্গা ওড়ালেন বলিউড অভিনেতা। নিজের সোশাল মিডিয়ার প্রোফাইল ছবিই বদলে দিয়েছেন তিনি। ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে অক্ষয় কুমারের এক্স হ্যান্ডেল, সর্বত্র উঁকি দিলেই চোখে পড়বে ‘ডিপি’তে জ্বলজ্বল করছে ভারতীয় পতাকা। আবারও তিনি বুঝিয়ে দিলেন শুধু পর্দায় নয়, বাস্তবেও তিনি ‘দেশভক্ত’। অক্ষয়ের এমন পদক্ষেপে প্রশংসায় পঞ্চমুখ তাঁর ভক্তরা। কেউ বলছেন, প্রোফাইলে তেরঙ্গা। মনে ভারত। আবারও দেশপ্রেমের উদাহরণ তৈরি করলেন অক্ষয়।
বলিউডে দেশাত্মবোধক সিনেমা হলেই বর্তমানে ডাক পড়ে অক্ষয় কুমারের। রগরগে অ্যাকশনের বাইরে গিয়ে এযাবৎকাল একাধিক দেশপ্রেমের গাথায় ‘হিরো’ হিসেবে নিজেকে সিনেমার পর্দায় তুলে ধরেছেন। ‘মিশন মঙ্গল’, ‘কেশরী’, ‘স্কাই ফোর্স’, ‘এয়ারলিফ্ট’, ‘মিশন রানিগঞ্জ’ থেকে শুরু করে ফিল্মি কেরিয়ারে একাধিক ছবিতে দেশের জয়গান গেয়েছেন অক্ষয়। সেই তালিকার নবতম সংযোজন ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’। এবার ভারত-পাক সংঘাতের উত্তপ্ত আবহে জওয়ানদের উৎসর্গ করে ‘তেরঙ্গা ওড়ালেন’ অক্ষয় কুমার।

Post Views: 321

Continue Reading

Previous: উত্তর প্রদেশে সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
Next: নির্বাচনে দেবাশিস দত্তর হাতিয়ার ‘দুয়ারে মোহনবাগান’

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.