Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তর প্রদেশে সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

উত্তর প্রদেশে সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

Online Desk মে 15, 2025
20250515_121109.jpg

ওঙ্কার ডেস্ক: উত্তর প্রদেশে আরও একটি সেমিকন্ডাক্টর ইউনিট নির্মাণের ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের আওতায় ওই সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির অনুমোদন দিয়েছে।

ইতিমধ্যেই পাঁচটি সেমিকন্ডাক্টর ইউনিট নির্মাণের কাজ চলছে। এই ষষ্ঠ ইউনিট তৈরি হলে ভারত সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশের যাত্রায় অনেকটা এগিয়ে যাবে। অনুমোদিত ইউনিটটি এইচসিএল এবং ফক্সকনের একটি যৌথ উদ্যোগ। এইচসিএলের হার্ডওয়্যার ডেভেলপিং এবং উৎপাদনের দীর্ঘ ইতিহাস রয়েছে। আর ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনে ফক্সকন এর বিশ্বব্যাপী সুনাম রয়েছে। যৌথ ভাবে এইচসিএল এবং ফক্সকন যমুনা এক্সপ্রেসওয়ে শিল্প উন্নয়ন কর্তৃপক্ষতে জেওয়ার বিমানবন্দরের কাছে একটি প্ল্যান্ট গড়ে তুলবে।

সূত্রের খবর, এই প্ল্যান্টটি মোবাইল ফোন, ল্যাপটপ, অটোমোবাইল, পিসি-সহ অসংখ্য অন্যান্য ডিভাইসের জন্য ডিসপ্লে ড্রাইভার চিপ তৈরি করবে। প্ল্যান্টটি প্রতি মাসে ২০,০০০ ওয়েফারের জন্য পরিকল্পনা করা হয়েছে। এটির ডিজাইন আউটপুট ক্ষমতা প্রতি মাসে ৩৬ মিলিয়ন ইউনিট। উল্লেখ্য, সেমিকন্ডাক্টর শিল্প এখন সারা দেশে গড়ে উঠছে। দেশের একাধিক রাজ্যে বিশ্বমানের ডিজাইনের সুবিধা তৈরি হয়েছে। ২৭০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৭০টি স্টার্টআপের ছাত্র এবং উদ্যোক্তারা নতুন পণ্য তৈরির জন্য বিশ্বমানের সাম্প্রতিক ডিজাইন প্রযুক্তি নিয়ে কাজ করছে।

Post Views: 80

Continue Reading

Previous: অপারেশন সিঁদুর: আধুনিক যুদ্ধে ভারতের চূড়ান্ত বিজয়, পর্যবেক্ষণ টম কুপার এবং জন স্পেন্সারের
Next: সেনা জওয়ানদের জন্য বড় উৎসর্গ অভিনেতা অক্ষয় কুমারের, ফের আরও একবার মন জিতে নিলেন অভিনেতা

সম্পর্কিত গল্প

Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
NEET.jpg

নিটের পুনঃপরীক্ষায় বজ্রআঁটুনি, ২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা

Online Desk জুন 8, 2026
SHUKENDU.jpg

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়, ছাড়লেন তৃণমূলের পদও

Online Desk জুন 8, 2026

You may have missed

arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.