Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অপারেশন সিঁদুর: আধুনিক যুদ্ধে ভারতের চূড়ান্ত বিজয়, পর্যবেক্ষণ টম কুপার এবং জন স্পেন্সারের

অপারেশন সিঁদুর: আধুনিক যুদ্ধে ভারতের চূড়ান্ত বিজয়, পর্যবেক্ষণ টম কুপার এবং জন স্পেন্সারের

Online Desk মে 15, 2025
20250515_112710.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২২ এপ্রিল পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে ৭ মে ভোরে, অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় প্রত্যাঘাত করে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতের সেনাবাহিনী। ধ্বংস হওয়া জঙ্গিঘাঁটি গুলির তালিকায় রয়েছে জইশ-ই- মহম্মদ, লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিনের ডেরা। ভারতের এই অভিযানকে টম কুপার, জন স্পেন্সার এবং জেনিফার জেং-এর মতো বিখ্যাত আন্তর্জাতিক বিশ্লেষকরা চূড়ান্ত বিজয় হিসেবে অভিহিত করেছেন।

অস্ট্রিয়ান সামরিক ইতিহাসবিদ টম কুপার ভারতের বিমান অভিযানকে ‘স্পষ্ট বিজয়’ হিসেবে বর্ণনা করেছেন। কুপার উল্লেখ করেছেন যে প্রতিক্রিয়া জানাতে পাকিস্তানের অক্ষমতা ভারতের কৌশলের কার্যকারিতাকে তুলে ধরে। পাকিস্তান যে প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে তা তুলে ধরেন কুপার। পাকিস্তানের প্রতিশোধের হুমকি ‘ব্যর্থ’ হয়েছিল কারণ ভারত তীব্র প্রত্যাঘাত করেছিল। তিনি আরও উল্লেখ করেন সংঘাত বন্ধ হয়েছে কারণ ব্যাপক ক্ষয়ক্ষতির পর পাকিস্তান ‘সংঘর্ষ বিরতির’ জন্য যোগাযোগ করেছিল।

মডার্ন ওয়ার ইনস্টিটিউটের আরবান ওয়ারফেয়ার স্টাডিজের চেয়ারম্যান জন স্পেন্সার, ভারতের পন্থাকে কৌশলগত সংযম এবং দৃঢ়তার প্রদর্শন হিসাবে প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেছেন অপারেশন সিঁদুর পাকিস্তানি ভূখণ্ড থেকে সন্ত্রাসী আক্রমণগুলিকে যুদ্ধ হিসাবে বিবেচনা করেছে। প্রসঙ্গত, পাকিস্তান ভারতের অভ্যন্তরে কোনও সুরক্ষিত এলাকায় আঘাত হানতে পারেনি। স্পেন্সার এটিকে ‘অপ্রতিরোধ্য শ্রেষ্ঠত্ব’ হিসাবে বর্ণনা করেছেন।

আন্তর্জাতিক প্রেস অ্যাসোসিয়েশনের সদস্য, জেনিফার জেং ভারতের কৌশলগত প্রত্যাঘাত এবং পাকিস্তানের পরাজয়ের বিস্তারিত বিবরণ শেয়ার করেছেন। যেখানে তিনি বলেছেন যে ভারত ধারাবাহিকভাবে সুনির্দিষ্ট এবং শক্তিশালী প্রত্যাঘাত করেছে যার ফলে পাকিস্তানের সন্ত্রাসী শিবির, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে।

প্রসঙ্গত, ৭ মে ভারত রাফাল জেট এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরণে বিমান হানা পরিচালনা করে। জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত সন্ত্রাসী শিবির ধ্বংস হয়। ৮ মে লাহোরে পাকিস্তানে এইচকিউ ১৬ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় ভারতের বাহিনী। ৯ মে ভারতীয় বাহিনী নূর খান এবং রফিকি সহ গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে বোমাবর্ষণ করে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ১০ মে পাকিস্তানের ডিজিএমও যুদ্ধবিরতির অনুরোধ করেন।

Post Views: 86

Continue Reading

Previous: কন্নড় বিতর্ক নিয়ে আরও জল ঘোলা, আদালতের দ্বারস্থ হলেন সোনু নিগম
Next: উত্তর প্রদেশে সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.