Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কন্নড় বিতর্ক নিয়ে আরও জল ঘোলা, আদালতের দ্বারস্থ হলেন সোনু নিগম

কন্নড় বিতর্ক নিয়ে আরও জল ঘোলা, আদালতের দ্বারস্থ হলেন সোনু নিগম

Online Desk মে 15, 2025
szdxfc.png

ওঙ্কার ডেস্ক: সোনু নিগমকে ঘিরে কন্নড় বিতর্কের জল গড়িয়েছে বহু দূর। এবার এফআইআর বাতিলের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হলেন সোনু নিগম। বুধবার কর্নাটক হাই কোর্টে মামলার শুনানি শুরু হয়। বিচারপতি ফের ১৫ মে মামলাটি শুনবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, গত মাসে একটি অনুষ্ঠানে বেঙ্গালুরু গিয়েছিলেন সোনু। ইঞ্জিনিয়ারিং কলেজের ওই অনুষ্ঠানে জনপ্রিয় নানা হিন্দি গানের মাঝে কন্নড় গান গাইতে বলায় খোলা মঞ্চে মেজাজ হারিয়েছিলেন গায়ক। বলেছিলেন, পহেলগাঁওয়ে যা হয়েছে, তার অন্যতম কারণ হল এটাই। এইমাত্র যেটা করলে তুমি, সেটাই সবচেয়ে বড় কারণ। কে সামনে দাঁড়িয়ে রয়েছে, সেটা লক্ষ্য করা উচিত। আমি কর্নাটকের মানুষকে ভালবাসি। আমি আপনাদের সকলকেই ভালবাসি।” এর পরই শুরু হয় বিতর্ক। ‘কর্নাটক রক্ষা বেদিকে’ নামের একটি কন্নড়পন্থী সংগঠন সোনুর বিরুদ্ধে বেঙ্গালুরু শহর জেলা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। তাদের দাবি, গায়কের বক্তব্য কন্নড় ভাষাভাষীদের অনুভূতিতে গভীর ভাবে আঘাত করেছে।

এর পর কন্নড় ছবিতে কাজও হারিয়েছেন সোনু। ‘কুলাডাল্লি কিল্যাভুডো’ নামে একটি কন্নড় ছবিতে গান গাওয়ার কথা ছিল তাঁর। বেঙ্গালুরুর ঘটনার পরে সোনুকে সেই ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এক বিবৃতিতে ছবির নির্মাতারা বলেছেন, “কোনও সন্দেহই নেই, সোনু সঙ্গীতশিল্পী হিসেবে খুবই ভাল। কিন্তু সম্প্রতি একটি অনুষ্ঠানে কন্নড় ভাষা নিয়ে যা মন্তব্য, তাতে আমরা খুবই ক্ষুব্ধ। কন্নড় ভাষাকে যে ভাবে সোনু অপমান করেছেন, তা আমরা কোনও ভাবেই সহ্য করতে পারিনি। তাই আমরা ওঁর গানটিই বাদ দিয়ে দিয়েছি।”

Post Views: 133

Continue Reading

Previous: বৃহস্পতিতেই ভিজবে শহর, উত্তর ও দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস
Next: অপারেশন সিঁদুর: আধুনিক যুদ্ধে ভারতের চূড়ান্ত বিজয়, পর্যবেক্ষণ টম কুপার এবং জন স্পেন্সারের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.