Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বৃহস্পতিতেই ভিজবে শহর, উত্তর ও দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিতেই ভিজবে শহর, উত্তর ও দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

Online Desk মে 15, 2025
jknkn.png

ওঙ্কার ডেস্ক: নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমী বায়ুর প্রবেশ করেছে ইতিমধ্যেই। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাপপ্রবাহ পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে। বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাত। দার্জিলিং কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বিকেলের দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তার জেরে রাতের পারদ সামান্য নামতে পারে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
দঃবঙ্গে বৃহস্পতিবার বিকেলের পর এবং শুক্রবার কালবৈশাখীর সতর্কতা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায়। বজ্রপাত শিলাবৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলায়। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাত। দার্জিলিং কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়।
কলকাতায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বিকেলের দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার ফলে রাতের পারদ সামান্য নামতে পারে। শনিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বা কালবৈশাখীর সম্ভবনা বেশি হতে পারে। রবিবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে কলকাতায়। বাকি মে মাসে আর খুব বেশি গরমের আশঙ্কা কম।

Post Views: 123

Continue Reading

Previous: রাষ্ট্রপতি ভবনের রক্ষী পরিবর্তন শুরু শনিবার
Next: কন্নড় বিতর্ক নিয়ে আরও জল ঘোলা, আদালতের দ্বারস্থ হলেন সোনু নিগম

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.