Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিতর্কে ‘সিতারে জমিন পর’ পাকিস্থান ঘনিষ্ঠতার জেরে বয়কটের ডাক আমিরের ছবির

বিতর্কে ‘সিতারে জমিন পর’ পাকিস্থান ঘনিষ্ঠতার জেরে বয়কটের ডাক আমিরের ছবির

Online Desk মে 14, 2025
drthy.png

ওঙ্কার ডেস্ক : মঙ্গলবার প্রকাশিত হয়েছে আমির খানের নতুন ছবি ‘সিতারে জমিন পর’। ছবির ট্রেলার প্রকাশ্যে আসার কয়েকঘণ্টার মধ্যেই নেটিজেনদের রোষে পড়ল এই ছবি। তারপর থেকেই শুরু নেটদুনিয়ায় #BoycottSitaareZameenPar। উল্লেখ্য, ৩ বছর পর বড় পর্দায় দেখা যাবে আমির খানকে। আর তাঁর কারণেই বিপাকে পড়েছে তাঁর ছবি সিতারে জমিন পর।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খানের ছবি ‘তারে জমিন পর’। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল সেই ছবি। তখন থেকেই আমির প্ল্যান করেছিলেন ‘তারে জমিন পর’ ছবির সিক্যুয়েল তৈরি করবেন। যেমন ভাবনা, তেমন কাজ। অবশেষে মুক্তি পেতে চলেছে ‘তারে জমিন পর’- এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’। আগামী ২০ জুন বড়পর্দায় মুক্তি পাবে আমিরের এই ছবি।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, সিতারে জমিন পর স্পোর্টস ড্রামা হলেও ছবিতে হিউমার ও ড্রামার নিঁখুত মিশেল থাকবে-যা আমিরের ছবির বিশেষত্ব। এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, “ছবির চিত্রনাট্য শুনেই আমার গল্পটা পছন্দ হয়েছিল। তবে ছবিতে আমি মুখ্য চরিত্রে নয়, ছোট চরিত্রে থাকব।” সেই ছোট চরিত্রই কি কাল হল! সিতারে জমিন পর ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পরেই নেটিজেনরা মনে করিয়ে দিচ্ছেন ২০২০ সালের একটি ঘটনা। তখন ‘লাল সিং চড্ডা’র শুটিংয়ের জন্য তুরস্কে পাড়ি দিয়েছিলেন আমির। ভারতের ‘শত্রু’ তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে কেন ঘনিষ্ঠতা, সেই নিয়ে আক্রমণের মুখে পড়েছেন আমির।
অপারেশন সিঁদুরের আবহে আবারও ফিরে এল বিতর্ক। আগাগোড়া পাকিস্তানের পাশে থাকা তুরস্কের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা টেনেই আমিরের নতুন ছবি বয়কটের ডাক দিয়েছে নেটপাড়ার একাংশ।

Post Views: 330

Continue Reading

Previous: চরম প্রতিদ্বন্দ্বী বিরাটকে টেস্ট ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান বললেন অ্যান্ডারসন
Next: সন্ত্রাসবাদীদের নিশানায় বিদেশমন্ত্রী? ভারত-পাক সম্পর্কের টানাপোড়েনের আবহে বাড়ল নিরাপত্তা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.