Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • চরম প্রতিদ্বন্দ্বী বিরাটকে টেস্ট ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান বললেন অ্যান্ডারসন

চরম প্রতিদ্বন্দ্বী বিরাটকে টেস্ট ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান বললেন অ্যান্ডারসন

Online Desk মে 14, 2025
Anderson.jpg

স্পোর্টস ডেস্ক : গত দেড় দশকে আন্তর্জাতিক ক্রিকেটে চরম প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছিলেন বিরাট কোহেলি এবং জেমস অ্যান্ডারসন। ভারত-ইংল্যান্ডের এই দ্বৈরথ মাঠে নামা মানেই মহারণ। এঁদের পরাক্রম দেখতে উন্মুখ হয়ে থাকত ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ডের মাটিতে এই দ্বৈরথ হয়ে উঠতেন ক্রিকেটপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ক্রিকেট-বিশ্বে এঁদের পারফর্মেন্স নিয়ে কাটছেঁড়ে চলতো। টপ্রেমীদের মধ্যে। গোলা বর্ষণের মতো আন্ডারসনের বোলিং-এ বিরাটের রাজকীয় ব্যাটিং যেন বিশ্বজুড়ে ছিল আলোচনার বিষয়বস্তু।

বাইশ গজে একে অপরের চরম শত্রু হলেও মাঠের বাইরে এই দুই মহাতারকার সম্পর্কের খুবই নিবিড় ছিল। তাই বিরাট টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোয় আবেগঘন বার্তা পোস্ট করলেন প্রাক্তন এই ইংলিশ পেসার। বিরাট কোহলিকে সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যানদের একজন হিসাবে প্রশংসা করেছেন তিনি।

বিরাটের পাশাপাশি রোহিতের প্রসঙ্গেও বলেছেন অ্যান্ডারসন। তিনি বলেছেন, “দুর্দান্ত খেলোয়াড়। শর্মা অবসর নেওয়ার কারণে নতুন অধিনায়ক আসবে। কোহলি, সর্বকালের সেরা টেস্ট ব্যাটারদের একজন। ভারতে অনেক বড় খেলোয়াড় আছে, পাশাপাশি তাদের দলে প্রচুর তরুণ প্রতিভাও আছে। আপনাকে কেবল আইপিএল দেখতে হবে। তারা এখন আইপিএল থেকে এমন খেলোয়াড়দের টেস্ট ক্রিকেটে আনছে যারা আক্রমণাত্মক এবং নির্ভীক।”
টকস্পোর্টে অ্যান্ডারসন আরও বলেন, “এটা একটা গুরুত্বপূর্ণ বছর, অ্যাশেজ আসছে। ঘরের মাঠেও ভারত ইংল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। ভারত খুবই শক্তিশালী দল।”

সামনেই টিম ইন্ডিয়ার আসন্ন ইংল্যান্ড সফর। দেখা যাবে না বিরাট এবং আন্ডারসন দ্বৈরথ। ইংল্যান্ড ক্রিকেট টিম থেকে আগেই অবসর নিয়েছেন জেমস আন্ডারসন। সম্প্রতি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহেলিও। নতুন উন্মাদনা পেতে তাই অপেক্ষা করতেই হচ্ছে দর্শকদের।

Post Views: 133

Continue Reading

Previous: ভারতে নিষিদ্ধ হল চিনের দু’টি ও তুরস্কের একটি প্রচার মাধ্যমের এক্স হ্যান্ডেল
Next: বিতর্কে ‘সিতারে জমিন পর’ পাকিস্থান ঘনিষ্ঠতার জেরে বয়কটের ডাক আমিরের ছবির

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.