Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতে নিষিদ্ধ হল চিনের দু’টি ও তুরস্কের একটি প্রচার মাধ্যমের এক্স হ্যান্ডেল

ভারতে নিষিদ্ধ হল চিনের দু’টি ও তুরস্কের একটি প্রচার মাধ্যমের এক্স হ্যান্ডেল

Online Desk মে 14, 2025
IMG-20250514-WA0001.jpg

ওঙ্কার ডেস্ক : অপারেশন সিঁদুর অভিযান নিয়ে ভুয়ো তথ্য প্রচারের অভিযোগ, আর তার জেরে চিনের দুটি প্রচার মাধ্যমের এক্স হ্যান্ডেল ভারতে নিষিদ্ধ করা হল। যে দুই প্রচার মাধ্যমের উপর নয়াদিল্লির এই কোপ পড়েছে সেদুটি হল যথাক্রমে চিনা সংবাদপত্র ‘গ্লোবাল টাইম্‌স’ এবং সংবাদ সংস্থা ‘শিনহুয়া’। চিনের পাশাপাশি তুরস্কের সংবাদমাধ্যম ‘টিআরটি ওয়ার্ল্ড’-এর এক্স হ্যান্ডেলও ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, সংবাদ মাধ্যম ‘গ্লোবাল টাইম্‌স’কে মঙ্গলবার সতর্ক করেছিল চিনের ভারতীয় দূতাবাস। সতর্কবার্তায় বলা হয়েছিল, ‘অপারেশন সিঁদুর’ অভিযান সংক্রান্ত বিষয় নিয়ে সমাজমাধ্যমে কোনও তথ্য প্রকাশ করার আগে তা যেন যাচাই করে নেওয়া হয়। এক্স হ্যান্ডেলের সেই সতর্কবার্তায় চিনের ভারতীয় দূতাবাসের তরফে লেখা হয়েছিল, ‘সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে বেশ কিছু পাকিস্তানপন্থী এক্স হ্যান্ডল থেকে কিছু ভিত্তিহীন দাবি করা হচ্ছে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে। সেই সব তথ্য যাচাই না করে কোনও সংবাদমাধ্যম প্রকাশ করলে তা সাংবাদিকতার নীতির বিরোধী।’

প্রসঙ্গত, পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম অপারেশন সিঁদুর অভিযানের সময় দাবি করেছিল, পাক বাহিনী বহাওয়ালপুরে ভারতের রাফাল যুদ্ধবিমানকে গুলি করে নামিয়ে নিয়েছে। সেই খবর যে আদতে ভুয়ো ছিল তা জানায় ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো। পিআইবি এর তরফে বলা হয়, সমাজমাধ্যমে যে ছবিগুলি পোস্ট করে ওই সব দাবি করা হচ্ছে, সেগুলি ২০২১ সালে পঞ্জাবের মোগা জেলায় একটি মিগ-২১ যুদ্ধবিমান ভেঙে পড়ার ছবি।

Post Views: 120

Continue Reading

Previous: ‘পুত্র সুখ হল না, পুত্র শোক পেলাম’, ছেলের মৃত্যুতে নেশার প্রভাবকে দুষলেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ
Next: চরম প্রতিদ্বন্দ্বী বিরাটকে টেস্ট ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান বললেন অ্যান্ডারসন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.