Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ‘পুত্র সুখ হল না, পুত্র শোক পেলাম’, ছেলের মৃত্যুতে নেশার প্রভাবকে দুষলেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ

‘পুত্র সুখ হল না, পুত্র শোক পেলাম’, ছেলের মৃত্যুতে নেশার প্রভাবকে দুষলেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ

Online Desk মে 14, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: মঙ্গলবার সকালে অস্বাভাবিক মৃত্যু হয়েছে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয়ের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জানা গেছে, অগ্ন্যাশয়ের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণেই সৃঞ্জয় ওরফে প্রীতমের মৃত্যু হয়। তবে খবর ছড়িয়েছিল যে, অত্যাধিক নেশা করতেন প্রীতম। সে কারণেই এই বয়সে মৃত্যু হল তাঁর। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যুবসমাজের মধ্যে নেশার প্রভাব কতটা তার উদাহরণ হিসেবে থেকে যাবে এই ঘটনা।
মঙ্গলবার সকালে সাঁপুরজির বহুতলের ঘরে রহস্যমৃত্যু হয় সৃঞ্জয় ওরফে প্রীতম দাশগুপ্তর। তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন সৃঞ্জয়। স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে বন্ধুদের নিয়ে তাঁর বাড়িতেই পার্টি করেছিলেন প্রীতম। তবে সকাল হলেও ঘুম ভাঙেনি প্রীতমের। তখনই সন্দেহ হয় প্রীতমের সঙ্গে থাকা দুই কলিগের। তারপরই তাঁরা খবর দেয় তাঁর মা রিঙ্কুকে।
বুধবার সংবাদমাধ্যমে দিলীপ জানান, যে মুহূর্তে খবর এসেছিল তখন বাড়িতেই ছিলেন, তাঁর স্ত্রীর হঠাৎ চিৎকার করতে শুরু করেন। তারপরেই দ্রুত চলে যান ছেলের কাছে। নিজের এক পরিচিতকেও রিঙ্কুর সঙ্গে পাঠিয়েছিলেন বলে জানান বিজেপি নেতা। এছাড়াও নেশাঘটিত বিষয়ে সমস্যা আগে থেকেই ছিল, প্রীতমের কাউন্সিলিংও চলছিল, চেষ্টা হচ্ছিল ঠিক করার তাও জানান দিলই ঘোষ। কী কারণে হঠাৎ এই মৃত্যু সেবিষয়ে কিছু জানেন বলেন বিজেপি নেতা। তবে বর্ষীয়ান আরও বলেন, কলিগদের জিজ্ঞাসাবাদ করলে আর ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে। দিলীপ বলেন, ”একজন তরতাজা যুবক, সবদিক দিয়ে ফিট, সব ভাল ছিল। অথচ কোথা থেকে কী হয়ে গেল। আজ আমরা যে দেখছি যুবসমাজের মধ্যে নেশার যে প্রভাব এটা তারই একটি নমুনা। কী কারণে এত নেশা, কী নিয়েছিল, তা বলতেই পারল না। আগেই সব শেষ…”
গত ১৮ এপ্রিল দিলীপ-রিঙ্কু সাত পাকে বাঁধা পড়েছেন। তার আগে দিলীপের সঙ্গে ইডেনে খেলাও দেখতে গিয়েছিলেন সৃঞ্জয় ওরফে প্রীতম। সেই প্রসঙ্গ টেনে দিলীপ বলেন, ছেলেটা সর্বগুণ সম্পন্ন ছিল। এত ভাল ছেলেটা এভাবে চলে যাবে, কল্পনাও করতে পারছি না। দুর্ভাগ্য আমার, পুত্র সুখ হল না, পুত্র শোক হয়ে গেল।

Continue Reading

Previous: পাকিস্তানের সমর্থনে সমাজ মাধ্যমে পোস্ট, যুবককে গণধোলাই বারাসতে
Next: ভারতে নিষিদ্ধ হল চিনের দু’টি ও তুরস্কের একটি প্রচার মাধ্যমের এক্স হ্যান্ডেল

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.