Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পাকিস্তানের সমর্থনে সমাজ মাধ্যমে পোস্ট, যুবককে গণধোলাই বারাসতে

পাকিস্তানের সমর্থনে সমাজ মাধ্যমে পোস্ট, যুবককে গণধোলাই বারাসতে

Online Desk মে 14, 2025
20250514_144022.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: ভারত পাকিস্তান সংঘাতের সাক্ষী থেকেছে বিশ্ববাসী। অবশেষে গত শনিবার সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। এই আবহে সমাজ মাধ্যমে আপত্তিকর ও পাকিস্তানের সমর্থনে পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিল উন্মত্ত জনতা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসত চাপাডালি মোড়ে। ইতিমধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, আপত্তিকর পোস্টকারী ব্যক্তির নাম রিজুয়ান কুরেশি। পেশায় মাংসের দোকানদার সে। তার বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি পাকিস্তানের সমর্থনে এবং ভারত বিরোধী মন্তব্য করে সে সমাজ মাধ্যমে। তার পোস্ট ছড়িয়ে পড়ার পর একদল লোক তার দোকানে গিয়ে চড়াও হয়। পালানোর চেষ্টা করেও শেষরক্ষা হয়নি। ক্ষুব্ধ লোকজন তাকে ধরে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে বারাসত থানার পুলিশ। স্থানীয় মানুষজন অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্য দিকে পুলিশ আসার আগেই ঘটনাস্থল ছেড়ে চম্পট দিয়েছে রিজুয়ান এবং তার সঙ্গীরা।

উল্লেখ্য, ভারত পাকিস্তান সংঘাতের আবহে পুলিশ ও প্রশাসনের তরফে সমাজ মাধ্যমে কড়া জজরদারি চালানো হয়েছে। দেশ বিরোধী বা উত্তেজনাপূর্ণ কনটেন্ট যাতে সমাজ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেদিকে সতর্ক নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফে। বিতর্কিত ও আপত্তিকর পোস্ট করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।

Post Views: 131

Continue Reading

Previous: “কর্নেল সোফিয়া কুরেশির বাড়িতে হামলা” x হ্যান্ডেলে ফেক পোস্ট, অ্যাকাউন্ট ব্লক করল দিল্লি
Next: ‘পুত্র সুখ হল না, পুত্র শোক পেলাম’, ছেলের মৃত্যুতে নেশার প্রভাবকে দুষলেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.