Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • “কর্নেল সোফিয়া কুরেশির বাড়িতে হামলা” x হ্যান্ডেলে ফেক পোস্ট, অ্যাকাউন্ট ব্লক করল দিল্লি

“কর্নেল সোফিয়া কুরেশির বাড়িতে হামলা” x হ্যান্ডেলে ফেক পোস্ট, অ্যাকাউন্ট ব্লক করল দিল্লি

Online Desk মে 14, 2025
20250514_135307.jpg

ওঙ্কার ডেস্ক : পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের আবহে হিন্দু মুসলিম নির্বিশেষে এককাট্টা হয়েছিল গোটা দেশ। কর্নেল সোফিয়া কুরেশি আর উইং কমান্ডার ব্যোমিকা সিংকে কুর্নিশ করেছেন দেশের মানুষ। তবে সেই আবহে পাকিস্তানের মদতে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর তরফে মিথ্যা এবং ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টাও লক্ষ্য করা গিয়েছে। সম্প্রতি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্ট নিয়ে জল্পনা তৈরি হয়। সেই পোস্টে দাবি করা হয় কর্নেল সোফিয়া কুরেশির শ্বশুরবাড়িতে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের লোকজন চড়াও হয়ে ভাঙচুর করেছে। যদিও পুলিশের তরফে জানানো হয়, এমন কোনও ঘটনাই ঘটেনি। পুরোটা মিথ্যা ও বানোয়াট।

সংবাদ মাধ্যম সূত্রে দাবি, এক্স হ্যান্ডেলে যে প্রোফাইলটি থেকে পোস্টটি করা হয়েছিল,সেটির নাম আনিস উদ্দিন। লোকেশন রয়েছে ব্রিটিশ কলম্বিয়া, কানাডা। প্রোফাইলটি ৪০৫টি এক্স হ্যান্ডেলকে অনুসরণ করো। আর ওই প্রোফাইলটির ফলোয়ার রয়েছে ৩১ জন। জানা গিয়েছে, ওই এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা বেশিরভাগ পোস্টই পাকিস্তানের সমর্থনে। প্রোফাইলটির কভার ফোটোতে রয়েছে মহম্মদ আলি জিন্না, পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, অন্যান্য শীর্ষ পাকিস্তানি প্রতিরক্ষা কর্তাদের ছবি।

ঠিক কী পোস্ট করা হয়েছিল?
আনিস উদ্দিন নামের ওই এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে বলা হয়, ‘মুসলিম ভারতীয় সেনা অফিসারের পরিবারের উপর বড় আক্রমণ। ভারতীয় সেনাবাহিনীর নবনিযুক্ত মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশি আরএসএস-এর ঘৃণার শিকার। নির্ভরযোগ্য সূত্র অনুসারে, কর্ণাটকের বেলাগাভিতে তার বাড়িতে আক্রমণ করা হয়েছে। ‘ সমাজ মাধ্যমে এমন পোস্ট দেখে তড়িঘড়ি বেলাগাভিতে কর্নেল কুরেশির পারিবারিক বাড়িতে যায় পুলিশের একটি দল। কিন্তু তদন্তকারীরা সেখানে গিয়ে দেখেন সবকিছু স্বাভাবিক।

Post Views: 234

Continue Reading

Previous: তুরস্ক পাকিস্থানকে সাহায্যের হাত বাড়াতেই, বলি-টলি তারকাদের বড় সিদ্ধান্ত
Next: পাকিস্তানের সমর্থনে সমাজ মাধ্যমে পোস্ট, যুবককে গণধোলাই বারাসতে

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.