ওঙ্কার ডেস্ক: গাড়ি দুর্ঘটনার কবলে ‘একেন বাবু ‘ অনির্বাণ চক্রবর্তী। সূত্রের খবর, শনিবার তিনি চারু মার্কেট থেকে রাসবিহারীর দিকে যাচ্ছিলেন গাড়িতে। সেই সময়ই একটি ভলভো বাস অভিনেতার গাড়িতে ধাক্কা মারে । দুর্ঘটনার জেরে ভেঙে যায় অনির্বাণ চক্রবর্তীর গাড়ির কাঁচ।
অনির্বাণ চক্রবর্তী বাংলা বিনোদন জগতে বর্তমানে একটি জনপ্রিয় নাম। ছোটো পর্দা থেকে বড় পর্দা, নায়ক থেকে খলনায়ক সব চরিত্রেই নিজের অসাধারণ অভিনয়ের ছাপ ফেলেছেন তিনি। তাঁর অভিনীত ‘একেন বাবু’ চরিত্রটি আট থেকে আশি সবার কাছেই অসম্ভব প্রিয়। অভিনয় তো বটেই তবে তার হাসিতেও মন জয় করেছেন তিনি বহু নারীর। তার সাবলীল অভিনয়, প্রাণবন্ত হাসি যেন মুগ্ধ করে বারবারই। জনপ্রিয় অভিনেতার এমন একটি দুর্ঘটনায় রাস্তাতে ভিড় জমে যায় সঙ্গে সঙ্গেই। স্থানীয় থানায় তিনি যোগাযোগ করেন। যদিও অনির্বাণ চক্রবর্তীর কোনও আঘাত লেগেছে কিনা, তা এখনও জানা যায়নি।
