Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • গ্র্যামির সাফল্যে বাড়ল শ্রোতার সংখ্যা, শহরে আসছেন অনুষ্কা শঙ্কর!

গ্র্যামির সাফল্যে বাড়ল শ্রোতার সংখ্যা, শহরে আসছেন অনুষ্কা শঙ্কর!

Online Desk নভেম্বর 8, 2025
jhbgjh.png

ওঙ্কার ডেস্ক: বিশ্বসঙ্গীত জগতের শ্রেষ্ঠত্বের মুকুট ‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’-এ মনোনিত এবার অনুষ্কা শঙ্কর। গ্লোবাল মিউজিক ক্যাটেগরিতে যে ক’জন ভারতীয় তারকার নাম ফুটে উঠেছে, তার মধ্যে অন্যতম তিনি। Chapter III: We Return to Light এবং Daybreak নমিনেশন পেয়েছে।
এই নিয়ে ১২ ও ১৩ বার তালিকায় নাম উঠল অনুষ্কার। এবার খবর, এই গ্র্যামি মনোনিত শিল্পীই আগামী বছরের শুরুতে শহরে আসতে চলেছেন। পারফর্ম করবেন তিলোত্তমার বুকে। ঠিক কোথায় কনসার্টের আয়োজন করা হয়েছে, তা এখনও পর্যন্ত আয়োজক সংস্থার তরফে স্পষ্ট করে জানানো হয়নি। তাঁর ইন্ডিয়া ট্যুর শুরু হচ্ছে নতুন বছরের শুরু থেকেই। ৩০ জানুয়ারি পারফর্ম করবেন হায়দরাবাদে, আর এই ট্যুর শেষ হবে কলকাতায়। টিকিটের দাম ১৪৯৯ থেকে শুরু। একাধিক ক্যাটেগরি রয়েছে, ফ্যান পিটও রয়েছে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, সারা দেশ জুড়ে টিকিট লাইভ থাকলেও বিক্রি হচ্ছিল ধীর গতিতেই। কিন্তু কলকাতা এক্ষেত্রে একেবারে ব্যতিক্রম। টিকিট বিক্রয় সংস্থা স্কিল বক্সের একাংশ মনে করছে, গ্র্যামির খবর ছড়িয়ে পড়ার পর টিকিটের চাহিদা বেড়ে যেতে পারে।
প্রসঙ্গত, ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হবে লস অ্যাঞ্জেলসে আগামী ফেব্রুয়ারি মাসে। মোট ৯টি নমিনেশন পেয়ে কেনড্রিক ল্যামার নমিনেশন তালিকার শীর্ষ রয়েছেন। তাঁর পরেই রয়েছেন লেডি গাগা, তাঁর ঝুলিতে রয়েছে সাতটি নমিনেশন।

Continue Reading

Previous: আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন: কিরেন রিজিজু
Next: তালগ্রামে কন্যা শিশু হত্যার চেষ্টায় তীব্র চাঞ্চল্য ! মানবিকতার আলো ছড়িয়ে গ্রামে পৌঁছলেন জেলাশাসক

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.