Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তালগ্রামে কন্যা শিশু হত্যার চেষ্টায় তীব্র চাঞ্চল্য ! মানবিকতার আলো ছড়িয়ে গ্রামে পৌঁছলেন জেলাশাসক

তালগ্রামে কন্যা শিশু হত্যার চেষ্টায় তীব্র চাঞ্চল্য ! মানবিকতার আলো ছড়িয়ে গ্রামে পৌঁছলেন জেলাশাসক

Online Desk নভেম্বর 8, 2025
Jh-1.jpg

অরূপ ঘোষ, ঝাড়গ্রাম : ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার তালগ্রাম গ্রামে কন্যা শিশু হত্যার চেষ্টার ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। অমানবিকতার অন্ধকারে আলো জ্বালাতে শনিবার সকালে এলেন ঝাড়গ্রামের জেলা শাসক আকাঙ্খা ভাস্কর। তাঁর সঙ্গে ছিলেন ঝাড়গ্রাম মহকুমার শাসক অনিন্দিতা রায় চৌধুরী সহ প্রশাসনের একাধিক আধিকারিক। শুধু দপ্তরের সীমায় আবদ্ধ নন, মাঠে নেমে মানুষের পাশে দাঁড়ান তিনি। তালগ্রামের সাধারণ মানুষের চোখে তাই শনিবার দেখা গেল এক ভিন্ন চিত্র— ‘দপ্তরের জেলাশাসক’ নয়, ‘মানবিক আকাঙ্খা ভাস্কর’।

এদিন ঝাড়গ্রাম জেলা প্রশাসনের নির্দেশে গোপীবল্লভপুর-২ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সচেতনতা শিবির। উপস্থিত ছিলেন শতাধিক মহিলা, কন্যাশ্রী ও গ্রামবাসীরা। মঞ্চে অভিনীত নাটকে ফুটে ওঠে বাল্যবিবাহ, কিশোরী গর্ভাবস্থা ও কন্যা শিশু হত্যার মতো সামাজিক অপরাধের কুফল।

মাটিতে বসেই নাটক দেখেন জেলাশাসক। কন্যাশ্রী ও মহিলাদের পাশে বসে তাঁদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও মিশে যান গ্রামবাসীদের ভিড়ে। জেলা শাসকের পাশে দাঁড়িয়ে গ্রামের মহিলারা বললেন, “আজ আমাদের কথা কেউ শুনছে— সেটাই সবচেয়ে বড় সাহস।” সচেতনতা শিবিরে নাটক শেষে আকাঙ্খা ভাস্কর পা রাখেন গ্রাম ঘুরে। বাড়ি বাড়ি গিয়ে দেখেন মানুষ কীভাবে বাঁচছে, কী চাই তাদের জীবনে। শোনেন অভাবের গল্প, লেখেন উন্নয়নের প্রতিশ্রুতি। তাঁর চোখে–মুখে ছিল প্রশাসনের দৃঢ়তা, হৃদয়ে ছিল এক মায়ের মমতা। ঝাড়গ্রামের জেলাশাসক বলেন, “আমরা আজ এসেছি শুধু প্রশাসনের প্রতিনিধি হিসেবে নয়, সমাজের সহযাত্রী হিসেবে। এই গ্রামের মেয়েরা অনেক সচেতন, তাঁদের সাহসই আমাদের অনুপ্রেরণা। আশা করি, এমন হৃদয়বিদারক ঘটনা আর কখনও ঘটবে না। প্রতিটি কন্যা শিশুই আমাদের ভবিষ্যৎ — তাঁদের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের কর্তব্য।”

এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের ডিএসপি (হেডকোয়ার্টার) সমীর অধিকারী, গোপীবল্লভপুর-২ ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাহুল বিশ্বাস, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো, নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, বেলিয়াবেড়া থানার ওসি নিলু মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি শর্বরী অধিকারী, পূর্ত কর্মাধ্যক্ষ টিঙ্কু পাল ও সমাজসেবী স্বপন পাত্র— সকলেই ছিলেন এদিনের কর্মসূচিতে।

স্থানীয় বাসিন্দাদের কথায়, “এই প্রথম কোনো জেলা শাসক আমাদের গ্রামের মাটিতে এসে ঘণ্টার পর ঘণ্টা কাটালেন, আমাদের কথা মন দিয়ে শুনলেন। তিনি শুধু অফিসার নন — এক মানবিক মানুষ।”

উল্লেখ্য, গত শনিবার তালগ্রামে মাত্র আট দিনের এক কন্যাশিশুকে দুধে কিটনাশক মিশিয়ে খাওয়ানোর অভিযোগ ওঠে শিশুটির ঠাকুমার বিরুদ্ধে। রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। সেই হৃদয়বিদারক ঘটনার পরই জেলা প্রশাসনের এই সরাসরি তৎপরতা প্রমাণ করল — আকাঙ্খা ভাস্করের নেতৃত্বে ঝাড়গ্রাম জেলা প্রশাসন কেবল কর্তৃত্বের নয়, মানবিকতারও প্রতীক।

Post Views: 259

Continue Reading

Previous: গ্র্যামির সাফল্যে বাড়ল শ্রোতার সংখ্যা, শহরে আসছেন অনুষ্কা শঙ্কর!
Next: ‘সন্ত্রাসী প্রশিক্ষণে ব্যবহৃত হত পিএফআই এর ঘাঁটি’, ৬৭ কোটি টাকার এমন সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.