Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘সন্ত্রাসী প্রশিক্ষণে ব্যবহৃত হত পিএফআই এর ঘাঁটি’, ৬৭ কোটি টাকার এমন সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি

‘সন্ত্রাসী প্রশিক্ষণে ব্যবহৃত হত পিএফআই এর ঘাঁটি’, ৬৭ কোটি টাকার এমন সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি

Online Desk নভেম্বর 8, 2025
ed-s.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিষিদ্ধ ঘোষিত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই এর ৬৭.০৩ কোটি টাকার আরও আটটি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সম্পত্তিগুলি বিভিন্ন ট্রাস্ট এবং সংগঠনটির রাজনৈতিক দল – সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া-এর নামে ছিল।

এর আগে, ইডির গোয়েন্দারা তল্লাশি চালিয়ে পিএফআই-এর রক্ষণাবেক্ষণ করা একাধিক রেকর্ড বাজেয়াপ্ত করেছিল। ইডির তরফে জানানো হয়েছে, ‘বাজেয়াপ্ত করা নথিগুলি থেকে জানা গেছে, পিএফআই একাধিক শরীর শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি নিয়েছিল। তা ছাড়া, বিভিন্ন সম্পত্তিতে শেড তৈরি করেছিল সংগঠনটি। উদাহরণস্বরূপ, ভালুভানাদ হাউস পট্টম্বি এবং মালাবার হাউস (হরিতম ফাউন্ডেশন) যেগুলি বর্তমানে বাজেয়াপ্ত করা হয়েছে।’ ইডি জানিয়েছে, পিএফআই বেশ কিছু জায়গায় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক কৌশল শেখাত। সেই সম্পত্তিগুলি ডামি মালিকদের নামে নিবন্ধিত ছিল। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, এই প্রশিক্ষণ শিবিরের লক্ষ্য ছিল ক্যাডার এবং সদস্যদের ‘জিহাদি’ কর্মকাণ্ডের জন্য প্রস্তুত করা। পাশাপাশি বিভিন্ন বেআইনি কার্যকলাপে তাদের ব্যবহার করা। বিবৃতিতে ইডি জানিয়েছে, ‘তদন্তে জানা গেছে পিএফআই-এর পদাধিকারী, সদস্য এবং ক্যাডাররা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। সেই সঙ্গে ভারতজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করতে এবং অর্থায়নের জন্য ব্যাংকিং চ্যানেল, হাওয়ালা, অনুদান ইত্যাদির মাধ্যমে ভারত এবং বিদেশ থেকে তহবিল সংগ্রহ করছিল।’

ইডি জানিয়েছে, ত্রাণ ও সামাজিক কর্মকাণ্ডের আড়ালে পিএফআই এবং এসডিপিআই ১৩১ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে। তদন্তকারীদের দাবি, ‘ইসলামিক ভারত গঠনের লক্ষ্যে এই অর্থ ভারতে হিংসা ও সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার জন্য ব্যবহার করা হয়েছিল।’

Post Views: 223

Continue Reading

Previous: তালগ্রামে কন্যা শিশু হত্যার চেষ্টায় তীব্র চাঞ্চল্য ! মানবিকতার আলো ছড়িয়ে গ্রামে পৌঁছলেন জেলাশাসক
Next: ফের ভেস্তে গল ইস্তাম্বুল আলোচনা ! পাকিস্তানের বিরুদ্ধ যুদ্ধের জন্য প্রস্তুত, জানিয়ে দিল আফগানিস্তান

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.