Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বর্তমানে ভারত-পাক কাণ্ডে স্তব্ধ আবহ, অপারেশন সিন্দুরেরে মাঝেই বড় সিদ্ধান্ত অরিজিৎ সিংয়ের!

বর্তমানে ভারত-পাক কাণ্ডে স্তব্ধ আবহ, অপারেশন সিন্দুরেরে মাঝেই বড় সিদ্ধান্ত অরিজিৎ সিংয়ের!

Online Desk মে 9, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: পেহেলগাঁও হামলার পরেই দেশে যুদ্ধের আবহ তৈরি। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বহু তারকা ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু নিরুত্তর ছিলেন অরিজিৎ সিং। তাঁর প্রতিবাদের ভাষা বরাবরই ভিন্ন। কথাতেই জবাব দিতে হবে এমন মনে করেন না অরিজিৎ। কলকাতার আরজি কর-কাণ্ডের সময়ে গানের মাধ্যমেই নিজের কথা তুলে ধরেছিলেন। পহেলগাঁও কাণ্ডের পরেও চুপ ছিলেন। এবার তার মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিংয়ের। আপাতত স্থগিত রাখলেন আবু ধাবির অনুষ্ঠান। এর আগে চেন্নাইয়ের অনুষ্ঠানও বাতিল করেছিলেন অরিজিৎ।
বৃহস্পতিবার অরিজিৎ সিংয়ের টিম সমাজমাধ্যমে অনুষ্ঠান বাতিলের কথা ঘোষণা করে। সেখানে জানানো হয়, “বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অরিজিৎ সিংয়ের আবু ধাবির লাইভ কনসার্ট আপাতত স্থগিত করার কথা ভেবছেন। আগামী ৯ মে অনুষ্ঠানটি হওয়ার কথা হয়েছিল। এই সময়ে আমরা আপনাদের ধৈর্য, সহযোগিতার প্রশংসা করি। তবে আবার আমরা যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠানের নতুন দিনক্ষণ ঘোষণা করব।” ওই অনুষ্ঠানের প্রায় সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। ওই টিকিটেই পরবর্তী দিনক্ষণে অনুষ্ঠান দেখা যাবে। আর না হলে আগামী সাতদিনের মধ্যে টিকিটের দাম ফেরত দেওয়া হবে। আগামী ১২ মে থেকে শুরু হবে টিকিটের টাকা বিক্রির প্রক্রিয়া।
এর আগে গত ২৭ এপ্রিলের চেন্নাইয়ের অনুষ্ঠান বাতিল করেছিলেন অরিজিৎ সিং। পহেলগাঁওয়ের জঙ্গিহানায় নিহত পর্যটকদের শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেন গায়ক। বিবৃতি জারি করে অনুষ্ঠানের আয়োজকদের তরফেও শো বাতিল করার কথা ঘোষণা করা হয়। তাঁরা আর জানিয়েছিলেন যে, যাঁরা কনসার্টের টিকিট কিনেছিলেন, তাঁরা প্রত্যেকেই পুরো টাকা ফেরত পাবেন। সেই টাকা সরাসরি পৌঁছে যাবে ক্রেতাদের অ্যাকাউন্টে। আয়োজকদের তরফে এমন ঘোষণার পরই শ্রোতা-অনুরাগীরা গায়ক এবং তাঁদের সিদ্ধান্তকে প্রসংশিত করেছে।

Post Views: 189

Continue Reading

Previous: গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন গায়ক পবনদীপ রাজন, কেমন আছেন তিনি?
Next: তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.