Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

Online Desk মে 9, 2025
20250509_110846.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত ও পাকিস্তানের সেনা বাহিনীর মধ্যে চলছে আঘাত ও প্রত্যাঘাত। সেই আবহে তিন বাহিনীর প্রধান এবং ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার তিনি এই বৈঠকে সভাপতিত্ব করেন। চলমান নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন এবং ভবিষ্যত কৌশল নির্ধারণের জন্য এই জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।

চলমান পরিস্থিতিতে তিন বাহিনীর প্রধান অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌ বাহিনীর প্রধান দীনেশ ত্রিপাঠী ও বায়ু সেনার প্রধান এপি সিং এর সঙ্গে আলোচনা করেন রাজনাথ সিং। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে জম্মুর পাশাপাশি রাজস্থান, পঞ্জাবের একাংশে ড্রোন হামলা চালায় পাকিস্তান। পাক হানার মুখে পড়ে তিন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় বন্ধ করে দেওয়া হয় আলো। আকাশপথে পাকিস্তান আঘাত হানতে পারে এই সম্ভাবনায় সকালে সাইরেন বাজে চণ্ডীগড়ে।

উল্লেখ্য, জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল জঙ্গিরা ২৬ জনকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল। যাদের বেশিরভাগই অসামরিক নাগরিক। নিহতদের মধ্যে এক জন নেপালিও ছিলেন। এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। পহেলগাঁও হামলার প্রত্যাঘাত হিসেবে ভারতীয় সশস্ত্র বাহিনী ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায়। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত। যার মধ্যে রয়েছে জইশ-ই-মহম্মদ এর সদর দফতর।

Post Views: 148

Continue Reading

Previous: বর্তমানে ভারত-পাক কাণ্ডে স্তব্ধ আবহ, অপারেশন সিন্দুরেরে মাঝেই বড় সিদ্ধান্ত অরিজিৎ সিংয়ের!
Next: ভারত, পাক যুদ্ধের জেরে স্তগিত হতে পারে আইপিএল!

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.