Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ব্রাহ্মণদের নিয়ে বিতর্কিত মন্তব্য! ফের শিরোনামে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ

ব্রাহ্মণদের নিয়ে বিতর্কিত মন্তব্য! ফের শিরোনামে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ

Online Desk এপ্রিল 20, 2025
GJHG.png

ওঙ্কার ডেস্ক: ফের বলিউডে বিতর্ক। পরিচালক-অভিনেতা অনুরাগ কাশ্যপ ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্যে বিতর্ক তুঙ্গে। ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন পরিচালক-অভিনেতা অনুরাগ কাশ্যপ। তাতেও রেগে লাল ব্রাহ্মণী সেনা। পরিচালকের মুখে কালি ছিটোতে পারলে নগদ ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল তারা।
জানা গিয়েছে, গত শনিবার চানক্য সেনা, সর্বব্রাহ্মণ মহাসভা, ব্রাহ্মণ সেবা সংঘ, অখিল ভারতীয় ব্রাহ্মণ মহাসভা, বিশ্ব ব্রাহ্মণ পরিষদ এবং অখিল ভারতীয় ব্রাহ্মণ সংঘ ভারচুয়ালি বৈঠক করে। বৈঠকের পর চাণক্য সেনার প্রধান পণ্ডিত সুরেশ মিশ্র বলেন, “অনুরাগ কাশ্যপের মন্তব্য দুর্ভাগ্যজনক। ব্রাহ্মণের বিরুদ্ধে কুমন্তব্য করার শিক্ষা দেওয়া উচিত।” তাই শাস্তিস্বরূপ তাঁর মুখে কালি মাখানোর নিদান দেন তাঁরা। তার জন্য ১ লক্ষ টাকা নগদ পুরস্কারও ঘোষণা করে ব্রাহ্মণী সেনা। যদিও এই প্রসঙ্গে পরিচালকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, অনন্ত মহাদেবনের আগামী ছবি ‘ফুলে’ ছবি নিয়ে অনন্তের পক্ষে সরব হয়েছেন অনুরাগ। সেখান থেকেই বিতর্কের শুরু। অনুরাগের পোস্টে একজন নেটিজেন তাঁকে আক্রমণ করেন। তখনই পরিচালক লেখেন, ‘ব্রাহ্মণেদের উপরে আমি মূত্রত্যাগ করি… সমস্যা আছে?’ এরপরই বিতর্কের শুরু। শুক্রবার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। আর তারপরই নিজের মন্তব্যের ক্ষমা চান পরিচালক।
প্রসঙ্গত, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অনুরাগ নিজেই জানিয়েছিলেন বলিউড ছাড়ার কথা। তারপর অনেকেই সেই কথার অর্থ কী জানতে চান। এবার ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে নয়া বিতর্কে জড়ালেন তিনি।

Post Views: 173

Continue Reading

Previous: মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন অরিজিত সিং, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
Next: পাকিস্তানে হিন্দু মন্ত্রীকে টমেটো ও আলু ছুঁড়ে হামলা, নিন্দা শাহবাজ শরিফের

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.