Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে হিন্দু মন্ত্রীকে টমেটো ও আলু ছুঁড়ে হামলা, নিন্দা শাহবাজ শরিফের

পাকিস্তানে হিন্দু মন্ত্রীকে টমেটো ও আলু ছুঁড়ে হামলা, নিন্দা শাহবাজ শরিফের

Online Desk এপ্রিল 20, 2025
kheal.jpg

ওঙ্কার ডেস্ক: বার বার সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় সংবাদ শিরোনামে উঠে আসে প্রতিবেশি দেশ পাকিস্তান। এবার সেদেশের এক হিন্দু মন্ত্রীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল। যদিও এই ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে খবর, যে মন্ত্রীর উপর হামলা চালানো হয়েছে তাঁর নাম খেয়াল দাস কোহিস্তানি। তিনি পাকিস্তানের ধর্ম প্রতিমন্ত্রী। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ দলের পক্ষ থেকে জয়ী হয়েছেন কোহিস্তানি। শনিবার থাট্টা জেলার মধ্য দিয়ে যাচ্ছিল খেয়াল দাস কোহিস্তানির গাড়ি। সেই সময় তাঁর সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। সেই সঙ্গে তাঁর গাড়ির উপর টমেটো এবং আলু ছুঁড়ে মারেন তাঁরা। জানা গিয়েছে, নতুন খাল নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন আক্রমণকারীরা।

পাক প্রশাসনের তরফে জানানো হয়েছে, হামলায় কোহিস্তানির কোনও আঘাত হয়নি। তিনি অক্ষত রয়েছেন। রেডিও পাকিস্তানের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ফোন করেছেন কোহিস্তানিকে। সেই সঙ্গে আক্রান্ত মন্ত্রীকে আশ্বস্ত করেছেন, গোটা ঘটনার তদন্ত করা হবে বলে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ‘জনপ্রতিনিধিদের উপর হামলা মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’

পাকিস্তানের তথ্য মন্ত্রী আত্তা তারার সিন্ধ প্রদেশের ইনস্পেক্টর জেনারেল গুলাম নবী মেমনের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছেন। সেই সঙ্গে রিপোর্ট তলব করেছেন ফেডারেল স্বরাষ্ট্র সচিবের কাছ থেকে। ঘটনার নিন্দা জানিয়েছেন সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহও। এক বিবৃতিতে তিনি বলেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।

Post Views: 102

Continue Reading

Previous: ব্রাহ্মণদের নিয়ে বিতর্কিত মন্তব্য! ফের শিরোনামে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ
Next: পুনর্জন্মের গল্প: মায়ের গর্ভ থেকে দ্বিতীয়বার জন্ম নিল ছোট্ট ব্যাফার্টি!

সম্পর্কিত গল্প

lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
modi-dd.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিদেশেও, ক্রমশ চাপ বাড়ছে মোদী সরকারের উপর?

Online Desk জুলাই 22, 2026
WAR-SHIP2.png

ইউক্রেন উপকূলে ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলার জেরে মৃত্যু ৪ নাবিকের; রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব দিল্লীর

Online Desk জুলাই 21, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.