Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২৬’এর শুরুতেই তালিকায় একাধিক হিন্দি ছবি, বক্স অফিসে কোন ছবি দেবে টেক্কা?

২৬’এর শুরুতেই তালিকায় একাধিক হিন্দি ছবি, বক্স অফিসে কোন ছবি দেবে টেক্কা?

Online Desk জানুয়ারি 2, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২৬ সালের হিন্দি সিনেমায় রয়েছে বেশ চমক, তার আভাস এখন থেকেই স্পষ্ট। একের পর এক বড় বাজেটের ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। যার সঙ্গে জড়িয়ে রয়েছেন বলিউডের সব জনপ্রিয় তারকারা, রণবীর কাপুর, সানি দেওল, শাহরুখ খান, সলমন খান। তবে চমক থাকলেও এই কোটি কোটি টাকার প্রজেক্টগুলি আদৌ বক্স অফিসে কতটা জায়গা করে নিতে পারবে সেই নিয়েই শুরু হয়েছে নতুন চর্চা।
তালিকায় প্রথমেই রয়েছে সানি দেওলের বহুচর্চিত ছবি ‘বর্ডার ২’। সুপারহিট ‘বর্ডার’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন অভিনেতা। সম্প্রতি টিজারের ঝলকে বরুণ ধাওয়ান, আহান পান্ডে ও দিলজিৎ দোসাঞ্জকে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে দেখা গিয়েছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২৩ জানুয়ারি। জানা যাচ্ছে, প্রায় ১৫০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে এই দেশপ্রেমের ছবি।
২০২৬’এর তালিকায় রয়েছে শাহরুখ খানও। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে তার চর্চিত ছবি কিং। ইতিমধ্যেই সেই ছবির সোয়া মিনিটের টিজারে ঝড় তুলেছেন বাদশাহ। আলোচনা চলেছে সিনেমাটির বাজেট নিয়েও। শোনা যাচ্ছে, বাজেট, অ্যাকশন এবং পরিসর সব দিক থেকেই এই ছবি বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর মধ্যে একটি হতে চলেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির প্রাথমিক বাজেট ছিল ১৫০ কোটি টাকা। কিন্তু আন্তর্জাতিক মানের ভিএফএক্স, বিশাল সেট ও চমকপ্রদ অ্যাকশন দৃশ্য যুক্ত হওয়ায় বাজেট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫০ কোটি টাকাতে। তবে শাহরুখের এই ছবি দর্শকমহলে অন্যতম আকর্ষণের জায়গায় রয়েছে।
এরপরেই তালিকায় রয়েছে সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় তৈরি ‘লাভ অ্যান্ড ওয়ার’। ত্রিকোণ প্রেমের ছবি ইতিমধ্যেই কৌতূহলের কেন্দ্রে রয়েছে, ছবির কলাকুশলীতেও রয়েছে বেশ চমক, থাকবেন ভিকি কৌশল, আলিয়া ভাট ও রণবীর কাপুর। ছবিটি ২০২৬’এর ১৪ অগস্ট মুক্তি পাওয়ার কথা। এই ছবিরও বাজেটের অঙ্ক কিছু কম নয়, সূত্র বলছে প্রায় ২০০ কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে এই প্রজেক্ট।
গত বছর থেকে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’ ঘিরে। পাশাপাশি এই ছবির নানা বিষয় নিয়ে বারবার চর্চা হয়েছে সমাজ থেকে সংবাদ মাধ্যমে। তবে ইতিমধ্যেই সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় ছবি হিসেবে তালিকায় রয়েছে রামায়ণ। প্রাথমিক রিপোর্টে দুই অংশ মিলিয়ে ১৬০০ কোটি টাকার কথা শোনা গেলেও, প্রযোজক নমিত মালহোত্রা জানান, ‘রামায়ণ’-এর দু’টি অংশ মিলিয়ে মোট ব্যয় ৪০০০ কোটি টাকা।
শেষে তালিকায় রয়েছে বলিউডের ভাইজানে’র ছবি ‘ব্যাটেল অফ গলওয়ান’। ভাইজানের সাম্প্রতিক ছবিগুলির বক্স অফিসে খুব একটা ভালো ফল না করতে পারলেও, এই ছবির দিকে তাকিয়ে রয়েছেন অভিনেতার অনুরাগীরা। খবর অনুযায়ী, ছবিটিতে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তবে কি এই ছবির হাত ধরেই সলমন খান আবারও বক্স অফিসে নিজের হারানো দাপট ফিরে পাবেন? প্রশ্ন উঠছে নানামহলে।
বর্তমানে এই বিগ বাজেটের ছবিগুলি রয়েছে তালিকায়। একের পর এক নামাজাদা তারকার ছবি রয়েছে ২০২৬’এর শুরুতেই। এখন সকলের নজর ছবি মুক্তির দিকে। কার ছবি কাকে ছাপিয়ে যাবে কে কাকে দেবে টেক্কা তার জন্য দিন গোনা শুর হল।

Post Views: 342

Continue Reading

Previous: খালেদা-পুত্র তারেকের এক বছরে কত রোজগার জানেন? তথ্য সামনে আনল বাংলাদেশের নির্বাচন কমিশন
Next: ফরিদাবাদে ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার দিদির বয়ানে প্রকাশ পেল বিভীষিকাময় রাতের ঘটনার

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.