Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফরিদাবাদে ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার দিদির বয়ানে প্রকাশ পেল বিভীষিকাময় রাতের ঘটনার

ফরিদাবাদে ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার দিদির বয়ানে প্রকাশ পেল বিভীষিকাময় রাতের ঘটনার

Online Desk জানুয়ারি 2, 2026
close-man-hands-holding-woman-260nw-2320609907.jpg

ওঙ্কার ডেস্ক: ফরিদাবাদে ঘটে যাওয়া নৃশংস ঘটনার পর ধীরে ধীরে সামনে আসছে ভয়াবহ সব তথ্য। নির্যাতিত তরুণীর দিদির বয়ানে উঠে এসেছে সেই রাতের আতঙ্কজনক মুহূর্তগুলির বিবরণ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ বাড়িতে মায়ের সঙ্গে কথা কাটাকাটির পর বাড়ি থেকে বেরিয়ে যান তরুণী। তিনি জানান, এক বন্ধুর বাড়ি যাচ্ছেন এবং অটো ধরার জন্য রাস্তায় অপেক্ষা করছেন। বেরোনোর কিছুক্ষণ আগেই দিদির সঙ্গে ভিডিও কলে কথা হয় তাঁর। সেই সময় তরুণীকে অস্থির ও ভীত দেখাচ্ছিল বলে জানিয়েছেন দিদি।
রাত গভীর হওয়ার পর পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। এরপর রাত প্রায় তিনটে নাগাদ হঠাৎই তরুণীর ফোন থেকে একটি কল আসে দিদির মোবাইলে। কিন্তু ফোন ধরার পর কোনও স্পষ্ট কথা শোনা যায়নি। শুধু কান্নার শব্দ ও অস্পষ্ট আওয়াজ পাওয়া যাচ্ছিল। আতঙ্কিত হয়ে দিদি ও পরিবারের অন্য সদস্যরা দ্রুত ওই কলের সূত্র ধরে নির্দিষ্ট জায়গায় পৌঁছন। সেখানে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তরুণীকে। তাঁর মুখে ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল, প্রায় অচেতন অবস্থায় ছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় দিল্লির একটি বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, রাস্তায় অপেক্ষা করার সময় একটি এসইউভি গাড়িতে থাকা দুই যুবক তরুণীকে লিফট দেওয়ার প্রস্তাব দেয়। বিশ্বাস করে তিনি গাড়িতে ওঠেন। অভিযোগ, এরপর প্রায় দুই ঘণ্টা ধরে ফরিদাবাদ ও গুরুগ্রাম এলাকায় গাড়ি ঘোরানো হয়। চলন্ত গাড়ির মধ্যেই তাঁকে যৌন নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ। চিৎকার করলে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। শেষে রাত প্রায় তিনটে নাগাদ রাজা চকের কাছে চলন্ত গাড়ি থেকে তাঁকে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয়।
ঘটনার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। তরুণীর শারীরিক অবস্থা এখনও গুরুতর হলেও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Post Views: 200

Continue Reading

Previous: ২৬’এর শুরুতেই তালিকায় একাধিক হিন্দি ছবি, বক্স অফিসে কোন ছবি দেবে টেক্কা?
Next: ‘ভারতের প্রতি দ্বিধাহীন সমর্থন’: অপারেশন সিঁদুরের প্রশংসা করে পাকিস্তানের মাটি থেকে খোলা চিঠি এস জয়শঙ্করকে

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.