Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘ভারতের প্রতি দ্বিধাহীন সমর্থন’: অপারেশন সিঁদুরের প্রশংসা করে পাকিস্তানের মাটি থেকে খোলা চিঠি এস জয়শঙ্করকে

‘ভারতের প্রতি দ্বিধাহীন সমর্থন’: অপারেশন সিঁদুরের প্রশংসা করে পাকিস্তানের মাটি থেকে খোলা চিঠি এস জয়শঙ্করকে

Online Desk জানুয়ারি 2, 2026
s-jaishankar-ee.jpg

ওঙ্কার ডেস্ক: নতুন বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করে খোলা চিঠি লিখলেন বালোচ নেতা মীর ইয়ার বালোচ। সেই চিঠি সমাজ মাধ্যমে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। মীর ইয়ার একজন মানবাধিকার কর্মী হিসেবেও পরিচিত। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে লেখা খোলা চিঠিটি প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে। ওই চিঠিতে অপারেশন সিঁদুরের প্রশংসা করেছেন মীর।

চিঠিতে মীর ইয়ার বালোচ বেইজিং-ইসলামাবাদ সম্পর্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই চিন পাকিস্তানের বালোচিস্তান অঞ্চলে সামরিক বাহিনী মোতায়েন করতে পারে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন, পাকিস্তানের শাসনে বালোচিস্তান কয়েক দশক ধরে দমন-পীড়নের শিকার হচ্ছে। যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মদতে হিংসা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও। উল্লেখ্য, বালোচিস্তানের বিদ্রোহী নেতারা ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের কবল থেকে নিজেদের অঞ্চলকে স্বাধীন হিসেবে ঘোষণা করেছেন। মীর ঘোষণা করেছেন, বালোচিস্তান প্রজাতন্ত্র ২০২৬ সালের প্রথম সপ্তাহে ‘২০২৬ বালোচিস্তান গ্লোবাল ডিপ্লোম্যাটিক উইক’ পালন করবে। এর ফলে বালোচিস্তান বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারবে।

গত বছর ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। যে ঘটনায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ উঠেছিল। পহেলগাঁও কাণ্ডের বদলা নিতে ভারতের সেনাবাহিনী গত বছর ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায়। যে অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। মীর বালোচ ভারতের এই অপারেশনের প্রশংসা করেছেন তাঁর চিঠিতে। মোদী সরকারের এই পদক্ষেপকে ভারতের অনুকরণীয় সাহস হিসেবে অভিহিত করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, ‘বালোচিস্তানের জনগণ গত ৭৯ বছর ধরে পাকিস্তানের রাষ্ট্রীয় দখলদারিত্ব, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস এবং ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। এখন সময় এসেছে এই মারাত্মক ব্যাধিকে তার মূল থেকে নির্মূল করার, যা আমাদের জাতির জন্য স্থায়ী শান্তি ও সার্বভৌমত্ব নিশ্চিত করবে।’

Post Views: 195

Continue Reading

Previous: ফরিদাবাদে ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার দিদির বয়ানে প্রকাশ পেল বিভীষিকাময় রাতের ঘটনার
Next: নতুন বছরে টিআরপি তালিকায় কোন ধারাবাহিকের পালা ঘুরল? সেরা ১০’এ কোন মেগা?

সম্পর্কিত গল্প

PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.