Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নতুন বছরে টিআরপি তালিকায় কোন ধারাবাহিকের পালা ঘুরল? সেরা ১০’এ কোন মেগা?

নতুন বছরে টিআরপি তালিকায় কোন ধারাবাহিকের পালা ঘুরল? সেরা ১০’এ কোন মেগা?

Online Desk জানুয়ারি 2, 2026
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছরের শেষ টিআরপি তালিকায় বেশ চমক ছিল। স্টার জলসা ও জি বাংলার ধারাবাহিকের মধ্যে চলতে থাকে হাড্ডা হাড্ডি লড়াই। তবে বছরের শুরুতে টিআরপি তালিকায় বেশ রদবদল, কিন্তু কোন ধারাবাহিক টিকে রইল কে দিল কাকে টেক্কা? এই সপ্তাহে সেরা ১০ -এ রয়েছে কোন কোন ধারাবাহিক?
এই সপ্তাহে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ টেক্কা দিল বাকি ধারাবাহিকদের। প্রথম থেকেই সেরা পাঁচের মধ্যে জায়গা ধরে রেখেছিল, এই প্রথম ধারাবাহিকটি সোজা প্রথম স্থান দখল করল এই মেগা। ৭.২ নম্বর পেয়ে বেঙ্গল টপার ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’। তবে বিদ্যা ব্যানার্জির জন্য হাতছাড়া হয়নি ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের স্থান। ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’র সঙ্গে যৌথ ভাবে প্রথম স্থানে রয়েছে পরশুরামও। দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার আর এক ধারাবাহিক ‘রাঙামতী তীরন্দাজ’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’। এই ধারাবাহিক ৬.৯ নম্বর পেয়েছে এই সপ্তাহে। গত সপ্তাহের অন্যতম বেঙ্গল টপার ‘পরিণীতা’ এই সপ্তাহে সোজা এক থেকে চার নম্বরে নেমে এসেছে। ৬.৮ নম্বর পেয়েছে এই মেগা। সেরা পাঁচে জায়গা করে নিয়েছে জি বাংলার সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’। পল্লবী শর্মার এই নতুন ধারাবাহিক চর্চায় রয়েছে তার গল্পের চমকের কারণে। এর প্রাপ্ত নম্বর ৬.৪।
ছয় নম্বরে এই সপ্তাহে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’। ‘লক্ষ্মী ঝাঁপি’ এই সপ্তাহে পেয়েছে ৬.২। অন্যদিকে, ৬.০ পেয়ে সাত নম্বর স্থান দখল করেছে ‘জোয়ার ভাঁটা’। অষ্টম স্থানে নেমে এসেছে ‘চিরদিনই তুমি যে আমার’। এই ধারাবাহিক পেয়েছে ৫.৯ নম্বর। ‘আমাদের দাদামণি’ ৫.৮ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে। দশ নম্বরে রয়েছে ‘চিরসখা’। এক সময় সেরা পাঁচে থাকা এই ধারাবাহিকটিরও নম্বর বেশ কমেছে। এই সপ্তাহে তার প্রাপ্ত নম্বর ৫.৭।
হাড্ডাহাড্ডি লড়াই স্টার জলসা ও জি বাংলার সবকটি ধারাবাহিকে। কার নম্বর টিআরপির খেলায় কোথায় থাকে, সবমিলিয়ে এখন ধারাবাহিকের নম্বর প্রাপ্তিতে আর ঠিক কী কী পরিবর্তন আসে এখন সেই দিকেই নজর দর্শকের।

Post Views: 210

Continue Reading

Previous: ‘ভারতের প্রতি দ্বিধাহীন সমর্থন’: অপারেশন সিঁদুরের প্রশংসা করে পাকিস্তানের মাটি থেকে খোলা চিঠি এস জয়শঙ্করকে
Next: নতুন বছরের শুরুতেই ইরানে খামেনেই-বিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান

সম্পর্কিত গল্প

cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.