Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • “ঐশ্বর্যাকে দেখে আপনার শেখা উচিত…………” কানে’র মঞ্চ থেকে প্রশংসা পেতেই ফের কটাক্ষের মুখে আলিয়া ভাট

“ঐশ্বর্যাকে দেখে আপনার শেখা উচিত…………” কানে’র মঞ্চ থেকে প্রশংসা পেতেই ফের কটাক্ষের মুখে আলিয়া ভাট

Online Desk মে 27, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: সদ্য কান চলচ্চিত্র উৎসবে একের পর এক সাজে দর্শককে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। তাঁর প্রতিটি সাজ প্রশংসিত হয়েছে দর্শক মহলে। ফ্রান্সে চলচ্চিত্র উৎসব কাটিয়েই নায়িকা উড়ে গিয়েছেন স্পেনে বন্ধুর বিয়ের উদ্দেশ্যে। কাজের যতই ব্যস্ততা থাকুক না কেন পরিবার এবং বন্ধুরা যে তাঁর জীবনে সব সময় গুরুত্বপূর্ণ এ কথা সব সময় বলেন অভিনেত্রী। তাই বন্ধুর বিয়ে উপলক্ষে সোজা স্পেন হাজির হন। মঙ্গলবার সকালে সেই ছবিই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। বন্ধু তানিয়া সাহা গুপ্ত এবং ডেভিড অ্যাঞ্জেলভের বিয়ের অনুষ্ঠানের নায়িকাকে দেখা গেল রঙিন লহেঙ্গায়। সেই সঙ্গে মাথায় পরেছিলেন একটি ব্যান্ডানা। চোখে কেতাদার রোদ চশমা। এই মুহূর্তটা বন্ধুদের সঙ্গে চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী, তা দেখা গেল তাঁর ছবিতে। প্রাণখোলা হাসিতে ধরা দিলেন অভিনেত্রী।

কিন্তু এরই মধ্যে কটাক্ষ ধেয়ে এসেছে আলিয়ার দিকে। বন্ধুদের মাঝে অনুরাগীদের চোখ খুঁজেছে নায়িকার কন্যা রাহা এবং রণবীরকে। বিয়ের অনুষ্ঠানে তাঁরা কেউই উপস্থিত ছিলেন না। এর আগেই দেখা গিয়েছে রাহা মুম্বইয়ের রাস্তায় ঘুরছে বাবার সঙ্গে। ফলে কটাক্ষ করতে দ্বিধা করেননি নেটাগরিকেরা।
সরাসরি আলিয়াকে ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গেও তুলনা করেছেন। মেয়ে আরাধ্যার জন্মের পর থেকে ঐশ্বর্যা পৃথিবীর যেখানেই গিয়েছেন, মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েছেন। কিন্তু আলিয়ার ক্ষেত্রে বিষয়টা একেবারেই উল্টো। মেয়েকে অনেক সময়ই বাবা, ঠাকুমা, দিদা,দাদুর জিম্মায় রেখে কাজে যান অভিনেত্রী। তাই কেউ কেউ মন্তব্য করেছেন, “ঐশ্বর্যাকে দেখে আপনার শেখা উচিত।” অনুরাগীদের একাংশের দাবি, আলিয়ার ঐশ্বর্যাকে দেখে শেখা উচিত। অনেক সময় কাজের জায়গায় মেয়েকে না নিয়ে যেতে পারলেও। বিয়ে বাড়ি বা কোনও অনুষ্ঠানে মেয়েকে আলিয়া নিয়ে যেতেই পারেন।
তবে ভুলে গেলে চলবে না, ঐশ্বর্যাকেও কম কটাক্ষের মুখে পড়তে হয়নি। ‘মেয়েকে কেন সর্বত্র নিয়ে যান’, ঠিক এই প্রশ্নও ধেয়ে এসেছিল প্রাক্তন বিশ্বসুন্দরীর উদ্দেশে। কিন্তু আলিয়াকে ঘিরে আবার প্রশ্ন উঠছে নতুন করে।

Post Views: 393

Continue Reading

Previous: বড় পর্দায় আসতে চলেছে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’, পর্দার বিনোদিনী কি প্রতিক্রিয়া জানালেন ছবি নিয়ে?
Next: উত্তরপাড়ায় ছাত্রীর ওপর রাসায়নিক হামলা , আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.