Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বড় পর্দায় আসতে চলেছে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’, পর্দার বিনোদিনী কি প্রতিক্রিয়া জানালেন ছবি নিয়ে?

বড় পর্দায় আসতে চলেছে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’, পর্দার বিনোদিনী কি প্রতিক্রিয়া জানালেন ছবি নিয়ে?

Online Desk মে 27, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: এখনও পর্যন্ত দেব-শুভশ্রী জুটির শেষ ছবি ‘ধূমকেতু’। নয় বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল সেই ছবির, অবশেষে আইনি জটিলতা কাটিয়ে প্রেক্ষাগৃহের আলো দেখতে চলেছে সেই সিনেমা। মাঝে দীর্ঘ সময় পেরলেও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমা নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনায় বিন্দুমাত্র কম হয়নি কলাকুশলী থেকে দর্শকদের মধ্যে। তাই তো, সম্প্রতি রিলিজের দিনক্ষণ ১৪ আগস্ট ঘোষণা হতেই উত্তেজনায় ফুটছেন বাংলার সিনেদর্শকরা। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ফ্রেমে সেই প্রথম ছকভাঙা চরিত্রে ধরা দিয়েছিলেন দেব। অতঃপর ‘ধূমকেতু’র মুক্তি ঘিরে টলিউড সুপারস্টার অনুরাগীদের কৌতূহল তুঙ্গে! স্বাভাবিকভাবেই একাংশের কৌতূহল রুক্মিণী মৈত্রর প্রতিক্রিয়া নিয়েও।
কারণ, দেব-শুভশ্রী যে একসময়ে প্রেমের সম্পর্কে ছিলেন, সেকথা কারও অজানা নয়। তবে পরবর্তীতে সেই সমীকরণ বদলেছে। স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তান নিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সুখের ঘরকন্না। অন্যদিকে বর্তমানে রিল-রিয়েল দুই পরিসরেই দেব-রুক্মিণী জনপ্রিয়। সেই প্রেক্ষিতেই পর্দায় দেব-শুভশ্রীর রোম্যান্স নিয়ে রুক্মিণী মৈত্রর কী প্রতিক্রিয়া? কৌতূহলের অন্ত নেই! টলিপাড়ার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রুক্মিণী মৈত্র। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘ধূমকেতু’র মুক্তি নিয়ে মুখ খোলেন পর্দার ‘বিনোদিনী’। হাসিমুখেই তিনি জানান, “আমি নিজেও এই ছবি দেখার জন্য অপেক্ষা করে রয়েছি।” উল্লেখ্য, রুক্মিণীর ‘নটী বিনোদিনী’ ছবিতে গিরীশ ঘোষের ভূমিকায় অভিনয় করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। আর ‘ধূমকেতু’র পরিচালকও তিনি। তাহলে কি ‘ধূমকেতু’র প্রিমিয়ারে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে? সেই উত্তর যদিও সময়ের গর্ভেই লুকিয়ে! বর্তমানে শুভশ্রীর সঙ্গে দেবের ছবি মুক্তি নিয়ে হাসিমুখে প্রতিক্রিয়া দিলেন রুক্মিণী মৈত্র।

Post Views: 548

Continue Reading

Previous: যুদ্ধবিরতিতে রাজি হামাস, মুক্তি দেবে ১০ পণবন্দিকে
Next: “ঐশ্বর্যাকে দেখে আপনার শেখা উচিত…………” কানে’র মঞ্চ থেকে প্রশংসা পেতেই ফের কটাক্ষের মুখে আলিয়া ভাট

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.