Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • যুদ্ধবিরতিতে রাজি হামাস, মুক্তি দেবে ১০ পণবন্দিকে

যুদ্ধবিরতিতে রাজি হামাস, মুক্তি দেবে ১০ পণবন্দিকে

Online Desk মে 27, 2025
20250527_111156.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাস। মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রস্তাব দিয়েছিল হামাসকে। সেই প্রস্তাব মেনে নিয়েছে হামাস।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, নতুন যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাব অনুযায়ী ৭০ দিন যুদ্ধবিরতি মেনে চলবে হামাস এবং ইজরায়েল। শর্ত অনুযায়ী ১০ পণবন্দিকেও মুক্তি দেবে হামাস। অন্য দিকে যুদ্ধবিরতি চলাকালীন সময়ে গাজার নির্দিষ্ট অংশ থেকে সেনা প্রত্যাহার করবে ইজরায়েল। পাশাপাশি বন্দি করে রাখা বেশ কয়েক জন প্যালেস্টাইনিকেও মুক্তি দেবে তারা। তবে যুদ্ধবিরতির বিষয়ে ইজরায়েলের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি এখনও।

উল্লেখ্য, প্যালেস্টাইন ও ইজরায়েলের সংঘাত বহু পুরনো। প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আল কাশিম ব্রিগেড ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়ালে আঘাত হানে। এর পর বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। গত ১৫ জানুয়ারি হামাস ও ইজরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। মধ্যস্থতা করেছিল কাতার। গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া সেই যুদ্ধবিরতিতে ছেদ পড়ে পণবন্দি মুক্তি ঘিরে। গত মার্চের প্রথম দিক থেকে আবার একতরফা ভাবে যুদ্ধবিরতি ভেঙে গাজায় আক্রমণ শুরু করে ইজরায়েল। লাগাতার আক্রমণ চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। দুর্দশার মধ্যে পড়ে দিনের পর দিন অনাহারে–অর্ধাহারে থাকতে হচ্ছে প্যালেস্টাইনের শিশু, কিশোর সহ বহু মানুষকে।

Post Views: 281

Continue Reading

Previous: সপ্তাহ জুড়ে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গেই
Next: বড় পর্দায় আসতে চলেছে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’, পর্দার বিনোদিনী কি প্রতিক্রিয়া জানালেন ছবি নিয়ে?

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.