Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সপ্তাহ জুড়ে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গেই

সপ্তাহ জুড়ে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গেই

Online Desk মে 27, 2025
bgfjnfdjk.png

ওঙ্কার ডেস্ক: সপ্তাহ জুড়ে বাংলায় বৃষ্টি। বৃহস্পতি, শুক্রবারে অতি ভারী বৃষ্টি বা প্রবল বর্ষণের আশঙ্কা বাংলার কোনও কোনও জেলায়। বৃহস্পতিবারের মধ্যে রাজ্যের উত্তরবঙ্গে বর্ষার প্রবেশের অত্যন্ত উজ্জ্বল সম্ভবনা। ২৮ মে থেকে ৩১ শে মে শনিবার পর্যন্ত বাংলা ও সমুদ্রতীরবর্তী এলাকাজুড়ে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। দিনভর বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস।
পরশু বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দশ জেলাতে। উত্তর ও দক্ষিণ চব্বিশ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।
শুক্রবার অতি ভারী বা প্রবল বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সাত জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা। শনিবারেও ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। অন্যদিকে, উত্তরবঙ্গে মঙ্গল ও কাল বুধবার সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হতে পারে। পরশু বৃহস্পতিবার থেকে ফের সর্তকতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার এবং শনিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা বা প্রবল বৃষ্টির আশঙ্কা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।
কলকাতায় সম্পূর্ণ মেঘলা আকাশ। দিনের যেকোনও সময় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। দিন ও রাতের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের নিচে থাকবে। এই সপ্তাহে তা আর বাড়তে পারবে না। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। শনিবার ও রবিবার হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

Post Views: 344

Continue Reading

Previous: ‘পাকিস্তানকে সমর্থন করা মানে সন্ত্রাসে মদত দেওয়া’: দক্ষিণ কোরিয়ায় অভিষেক
Next: যুদ্ধবিরতিতে রাজি হামাস, মুক্তি দেবে ১০ পণবন্দিকে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.