Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ফের দুঃসংবাদ! শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রযোজক সেলিম আখতার

ফের দুঃসংবাদ! শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রযোজক সেলিম আখতার

Online Desk এপ্রিল 9, 2025
FotoJet-10.jpg

ওঙ্কার ডেস্ক: ফের শোকের ছায়া বলিউডে। দিন কয়েক আগে চিরবিদায় নিলেন বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। মঙ্গলবার প্রয়াত হয়েছেন হিন্দি ছায়াছবির দুনিয়ার আরও এক খ্যাতনামী প্রযোজক সেলিম আখতার। ৮২ বছর বয়স হয়েছিল তাঁর। তাঁর স্ত্রী শামা আখতার মৃত্যুর খবর জানিয়েছেন। মুম্বইয়ের প্রথম সারির হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান প্রযোজক। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

জানা গেছে বুধবার, জোহরা নমাজের পর দুপুর দেড়টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তমন্না ভাটিয়া-সহ বহু তারকা অভিনেত্রী বলিউডে অভিষেক হয় সেলিমের হাত ধরেই। উল্লেখ্য, রানি মুখোপাধ্যয়েরও সেলিমের হাত ধরেই বলিউডে আসা। ১৯৯৭-এ রানির প্রথম হিন্দি ছবি ‘রাজা কি আয়েগি বরাত’ ছবির প্রযোজক ছিলেন তিনি। একই ভাবে ২০০৫-এ তমন্নার ‘চাঁদ সা রোশন চেহেরা’র প্রযোজনা করেন তিনি। এই খবরে শোক প্রকাশ করেছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা-সহ একাধিক খ্যাতনামী।

‘ফুল অর অঙ্গার’, ‘বাদল’, ‘বাজি’, ‘কয়ামত’, ‘মেহেন্দি’, ‘আ গলে লাগ জা’, ‘আদমি’, ‘জিগর’ ইত্যাদি নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবি রয়েছে প্রযোজক সেলিমের ঝুলিতে। বর্ষীয়ান প্রযোজকের মৃত্যুকে শোকপ্রকাশ করেছে ভারতীয় সিনেমা-টেলিভিশন প্রযোজক সকলেই।

Continue Reading

Previous: কম্বলে মোড়ানো অবস্থায় উদ্ধার মা ও নাবালিকা মেয়ের পচাগলা দেহ, নিখোঁজ স্বামী
Next: শান্তিপুরে সম্প্রীতির বার্তা : রাম নবমীর শোভাযাত্রায় হিন্দু-মুসলিম ভাতৃত্বের ছবি

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.