Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কম্বলে মোড়ানো অবস্থায় উদ্ধার মা ও নাবালিকা মেয়ের পচাগলা দেহ, নিখোঁজ স্বামী

কম্বলে মোড়ানো অবস্থায় উদ্ধার মা ও নাবালিকা মেয়ের পচাগলা দেহ, নিখোঁজ স্বামী

Online Desk এপ্রিল 9, 2025
20250408_161004.jpg

ওঙ্কার ডেস্ক: কম্বলে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হল এক মহিলা ও তাঁর ৯ বছর বয়সী মেয়ের পচাগলা দেহ। উত্তরপ্রদেশের আগ্রার জগদীশপুরায় একটি তালাবদ্ধ ঘরের ভেতর থেকে দুজনের দেহ উদ্ধার করা হয়েছে বলে বুধবার পুলিশ জানিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার পর থেকে নিখোঁজ মৃত মহিলার স্বামী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম শাবিনা, তাঁর বয়স ৪০ বছর এবং ৯ বছর বয়সী মেয়ের নাম ইয়ানা। তাদের বাড়ি থেকে দুর্গন্ধ পেয়্ব স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে মঙ্গলবার রাতে দুজনের দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, প্রায় চার থেকে পাঁচ দিন আগে তাঁদের মৃত্যু হয়েছে। তবে এটি খুনের ঘটনা বলে মনে করছেন তদন্তকারীরা।

সহকারী পুলিশ কমিশনার (লোহামান্ডি) মায়াঙ্ক তিওয়ারি জানিয়েছেন, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এসিপি তিওয়ারি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে যে শাবিনার বিয়ে হয়েছিল রশিদের সঙ্গে। বর্তমানে সে পলাতক। তাঁর কথায়, ‘রশিদ পালিয়ে যাওয়ার আগে তার স্ত্রী এবং সৎ মেয়েকে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। সে শাবিনাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেছিল।’ ঘটনার তদন্ত চলছে বলে জনিয়েছেন তিনি। তবে ঠিক কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়।

Post Views: 167

Continue Reading

Previous: সুন্দরবনের গভীর জঙ্গলে শুরু হল মধু সংগ্রহ, বনদপ্তরের ছাড়পত্র ৫৫টি দলকে
Next: ফের দুঃসংবাদ! শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রযোজক সেলিম আখতার

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.