Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা কক্কর, বললেন ‘আমার জন্য প্রার্থনা করুন…’

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা কক্কর, বললেন ‘আমার জন্য প্রার্থনা করুন…’

Online Desk মে 29, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: টেলিপর্দার জনপ্রিয় মুখ দীপিকা কক্কর। ‘সসুরাল সিমর কা’ সিরিয়ালের সুবাদেই দর্শকের অন্দরমহলের জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সম্প্রতি যকৃতে টিউমার ধরা পড়ার খবর দিয়েছিলেন। সেইসময়েই অভিনেত্রী জানান, চিকিৎসকদের পরামর্শমাফিক অস্ত্রোপচার করাতে হবে। তবে তখনও কল্পনা করতে পারেননি যে, অচিরেই তাঁর জীবনে আসবে মারণরোগের থাবা! মঙ্গলবার রাতে দীপিকা জানান, তিনি ক্যানসারে আক্রান্ত। কোলে দুধের শিশু। স্বাভাবিকভাবেই এহেন দুঃসংবাদে অভিনেত্রীর পরিবারে যেন বাজ পড়ে!
অভিনয়ের পাশাপাশি দীপিকা কক্কর ভ্লগও করেন। সম্প্রতি পহেলগাঁও সন্ত্রাসের পর কাশ্মীরের ভ্লগ প্রকাশ্যে আনার কথা বলে সমালোচনার মুখে পড়েছিলেন। শুনতে হয়েছিল নেটপাড়ার কটুকথাও। সেই রেশ থামতে না থামতেই দীপিকার জীবনে বড় ঝড়! মঙ্গলবার রাতে ইউটিউব ভিডিওর পাশাপাশি এক পোস্ট শেয়ার করে অভিনেত্রী জানান, তাঁর যকৃতে ক্যানসার ধরা পড়েছে। এই খবরে তাঁর স্বামী তথা জনপ্রিয় অভিনেতা শোয়েব ইব্রাহিম তো বটেই, পাশাপাশি পরিবারের সদস্যরাও ভেঙে পড়েছেন। সবথেকে বেশি প্রভাব পড়েছে দীপিকার দুধের শিশু রুহানের উপর। যার বয়স মাত্র এক বছর। তবে মারণরোগের দ্বিতীয় ধাপ হলেও দীপিকা এই কঠিন সময়ে মন শক্ত রেখেছেন। স্বামী শোয়েবও অভিনেত্রীর সেরে ওঠা নিয়ে ইতিবাচক।
অভিনেত্রী জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে ক্যানসার ধরা পড়ায় তাঁরা আশাবাদী। এই কঠিন সময়ে শোয়েব এবং তিনি একে-অপরের হাত ধরে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। চলতি সপ্তাহেই টিউমার অপারেশন করার কথা ছিল দীপিকার। তবে জ্বর কিছুতেই না কমায় সেই অস্ত্রোপচার আপাতত স্থগিত রাখা হয়েছে। টেলিঅভিনেত্রীর কথায়, “ক্যানসার শব্দটাই ভীষণ ভয়ঙ্কর। রোগী তো বটেই, পাশাপাশি আক্রান্তের পরিবারের ক্ষেত্রেও খুব উদ্বেগজনক। তবে চিকিৎসকরা জানিয়েছেন, যেহেতু খুব প্রাথমিক পর্যায়ে ক্যানসার ধরা পড়েছে, তাই এক্ষেত্রে চিকিৎসার সুযোগ রয়েছে। আর খুব সহজেই সেরে যাবে বলে আশা করছেন। অভিনেত্রী বলেন, আমরা মন শক্ত রাখার চেষ্টা করছি।”

Post Views: 460

Continue Reading

Previous: ‘আজও অর্ধাঙ্গিনী……’ জয়া আহসানকে চিঠি লিখলেন কৌশিক গাঙ্গুলি
Next: হয়ে গেলো কলকাতা লিগের লটারি, একই গ্রুপে ইস্টবেঙ্গল আর মোহনবাগান

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.