Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘আজও অর্ধাঙ্গিনী……’ জয়া আহসানকে চিঠি লিখলেন কৌশিক গাঙ্গুলি

‘আজও অর্ধাঙ্গিনী……’ জয়া আহসানকে চিঠি লিখলেন কৌশিক গাঙ্গুলি

Online Desk মে 29, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: কৌশিক গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় ছবি ‘অর্ধাঙ্গিনী’। দর্শকের দরবারে এই ছবির জনপ্রিয়তা খুবই ভালো। বছর দুই আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবি দর্শককে বিনোদনের পাশাপাশি সম্পর্কের অনেক কিছু শিখিয়ে ছিল। সারা ছবিতেই ফুটে উঠেছিল বিয়ে ও সম্পর্কের টানাপোড়েন। এই ছবির দ্বিতীয় পর্বের জন্য দর্শক অপেক্ষায় ছিল। এবার বোধহয় সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। চলতি সপ্তাহের শুরুতে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। আর তারপর থেকেই শুরু হয় ‘অর্ধাঙ্গিনী ২’ নিয়ে জল্পনা। এই ছবির শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে বলে শোনা যাচ্ছে। জানা যাচ্ছে জুন মাস থেকেই নাকি শুরু হবে ‘অর্ধাঙ্গিনী ২’ এর শুটিং।
তবে শুটিং শুরুর আগে ছবির ‘মেঘনা’ অর্থাৎ জয়া আহসানকে একটি আমন্ত্রণপত্র পাঠালেন পরিচালক। আর সেই আমন্ত্রণপত্র সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সেই চিঠিতে লেখা রয়েছে, “আজও অর্ধাঙ্গিনী! যেখানে শেষ হয়েছিলো শুভ্রা মেঘনার গল্প সেখান থেকেই শুরু হবে আবার! আজ বদলে যাওয়া সময়ের ভুলভুলাইয়ায় আটকে গিয়েছে দুই নারী! সুমন চ্যাটার্জির প্রাক্তন ও বর্তমান স্ত্রীর দ্বৈরথ আবার বড় পর্দায়! দুবছর পরও সব একই থাকবে সেটা আশা করাটা কি ঠিক হবে?” তবে কি ছবির নাম কী হতে চলেছে ‘আজও অর্ধাঙ্গিনী’? জয়ার পোস্ট করা পরিচালকের সেই আমন্ত্রণপত্র দেখে এমনটাই মনে করা হচ্ছে। শুধু তাই নয় বোঝা যাচ্ছে এই ছবিতে বেশ কিছু পরিবর্তনও আসতে চলেছে। তবে যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে। সঙ্গে থাকবে সুমন চ্যাটার্জির বর্তমান ও প্রাক্তন দুই স্ত্রীর জীবনের গল্প।
বর্তমানে শহরে এসেছেন অভিনেত্রী জয়া আহসান। অর্ধাঙ্গিনীর শুটিং ছাড়াও অন্য আরও কয়েকটি ছবির কাজে ব্যস্ত তিনি। ‘তাণ্ডব’ ছবির ডাবিং এবং ‘ডিয়ার মা’য়ের পোস্ট প্রোডাকশনের কিছু কাজের জন্য জয়া আহসান বর্তমানে কলকাতায় রয়েছেন। এর পাশাপাশি খুব শিগগিরিই ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিং শুরু করতে চলেছেন অভিনেত্রী।

Post Views: 435

Continue Reading

Previous: বিভিন্ন দেশের পণ্যে ট্রাম্পের শুল্ক আরোপে নিষেধাজ্ঞা মার্কিন আদালতের
Next: ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা কক্কর, বললেন ‘আমার জন্য প্রার্থনা করুন…’

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.