Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • বলিউড ছেড়ে হলিউড যাত্রা! নিরাপত্তা রক্ষায় দেশ ছাড়ছেন কিং খান?

বলিউড ছেড়ে হলিউড যাত্রা! নিরাপত্তা রক্ষায় দেশ ছাড়ছেন কিং খান?

Online Desk এপ্রিল 30, 2025
বলিউড-ছেড়ে-হলিউড-যাত্রা-নিরাপত্তা-রক্ষায়-দেশ-ছাড়ছেন-কিং-খান.jpeg

ওঙ্কার ডেস্ক: এবার কী বলিউড ছেড়ে হলিউডে পা বাড়াচ্ছেন বলিউডের সেরা অভিনেতা শাহরুখ খান? তেমনই প্রশ্নের গুঞ্জন বলি পাড়ার নানা জায়গায়। প্রসঙ্গত, ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এর প্রচারের সময়টা ২০২২ সাল, অ্যান্টনি ম্যাকিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘অ্যাভেঞ্জার্স’ টিমে কোনও বলিউ়ড তারকাকে বেছে নিতে হলে তিনি কাকে বেছে নেবেন? ম্যাকির দ্বিধাহীন জবাব ছিল— শাহরুখ খান। সেই সময় কিং খানকেও করা হয়েছিল পাল্টা প্রশ্ন। তিনি যদি হলিউডে সুযোগ পান, তা হলে কোন ছবিতে অভিনয় করবেন? কিং খানের বলেছিলেন, তাঁর যোগ্য চরিত্র যে পরিচালক দেবেন, তাঁর ছবিতে অভিনয় করবেন তিনি। ছোটখাটো কোনও চরিত্রে অভিনয় করবেন না। দরকারে হলিউডে যোগ দেবেন না। কারণ, বলিউড তাঁকে মাথায় করে রেখেছে।
২০২৫-এর এপ্রিলের শেষে এসে এবার কানাঘুষো শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে মার্ভেল স্টুডিয়োর সঙ্গে হাত মেলাতে চলেছেন শাহরুখ। মার্ভেল স্কুপার থেকে তাঁর ছবি-সহ একটি বার্তা এক্স হ্যান্ডলে ছড়িয়ে পড়েছে। যা দেখে বলিউডের পাশাপাশি হলিউডেও উত্তেজনা বেড়ে দ্বিগুণ হয়েছে। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। পোস্টটিতে দাবি করা হয়েছে, ‘বাদশা খান’ এবং পাওয়ার হাউসের মধ্যে নাকি প্রাথমিক আলোচনা হয়েছে।
মার্ভেল ফ্রাঞ্চাইজ়িতে এশীয়দের প্রতিনিধিত্ব ক্রমশ বাড়ছে, ইদানীং এমন কথা কান পাতলেই শোনা যাচ্ছে। যেমন, দক্ষিণ কোরিয়ার অভিনেতা পার্ক সিও জুন ‘দ্য মার্ভেলস’-এ অভিনয় করেছেন। আবার, ফারহান আখতার, মোহন কপূরের মতো বলিউড অভিনেতা ইতিমধ্যেই মার্ভেল স্টুডিয়োর ‘মিসেস মার্ভেল’-এ অভিনয় করেছেন। তা হলে কিং খানবা বাদ কেন? তাই গুঞ্জন ছড়াতেই শাহরুখ অনুরাগীরা তাঁকে হলিউডেও রাজত্ব করতে দেখতে দেখতে চান। এমনও শোনা যাচ্ছে, বিষয়টি সত্যি হলে শীঘ্রই হলিউড পাড়ি দেবেন বলি তারকা।

যদিও বিষয়টি এত সোজা চোখে দেখতে নারাজ নিন্দুকেরা। তাদের কটাক্ষ, পহেলগাঁও ঘটনার পরেই কেন শাহরুখের হলিউড যাত্রার খবর ছড়িয়ে পড়ল! প্রশ্নও উঠেছে, নিরাপত্তাহীনতায় ভুগেই দেশ ছেড়ে গা ঢাকা দিতে চাইছেন না তো বলিউডের অভিনেতা?

Post Views: 90

Continue Reading

Previous: এফসি গোয়াকে সেমিতে হারাতে তৎপর জুনিয়র মোহনবাগান
Next: আড়ম্বরহীন অন্নপ্রাশনের সিদ্ধান্ত কাঞ্চন মল্লিকের, ইস্কনে হবে মেয়ের মুখেভাত! কেন?

সম্পর্কিত গল্প

ty.png

দিনকয়েই আগেই দিয়েছিলেন সুখবর, এবার পোস্ট করলেন পঞ্চামৃত সাধ খাওয়ার ছবি….

Online Desk জুলাই 21, 2026
koushik-ganguly-post.png

সমাজমাধ্যমে আবেগপ্রবণ পরিচালক কৌশিক গাঙ্গুলী লিখলেন, “প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়”

Online Desk জুলাই 17, 2026
frg.png

‘উৎসব’-এ ফিরছেন আবির চট্টোপাধ্যায়, প্রকাশ্যে ছবির ঝলক

Online Desk জুলাই 16, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.