Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এক ফ্রেমে চন্দন সেন-রজতাভ দত্ত-গৌতম হালদার, ‘ভবিষ্যতের খোঁজে’ পরিচালক অর্ক দাশগুপ্ত

এক ফ্রেমে চন্দন সেন-রজতাভ দত্ত-গৌতম হালদার, ‘ভবিষ্যতের খোঁজে’ পরিচালক অর্ক দাশগুপ্ত

Online Desk সেপ্টেম্বর 15, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: টলিপাড়ায় দিনে দিনে বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের নতুন করে গড়ছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে অন্য ধারার ছবি। বাস্তবের সঙ্গে মিল রেখে তৈরি হচ্ছে একের পর এক বাংলা ছবি। হিসাব মিলিয়ে দেখতে গেলে নজরে পড়বে দর্শক মহলে এই ধরনের ছবির চাহিদা বর্তমানে তুঙ্গে।
বাস্তবের সঙ্গে মিল রেখে এমনই এক ছবি তৈরি করতে চলেছেন পরিচালক অর্ক দাশগুপ্ত। ছবির নাম ‘ভবিষ্যতের খোঁজে’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন এক ঝাঁক তারকা। তাঁদের মধ্যে অন্যতম চন্দন সেন, রজতাভ দত্ত, গৌতম হালদার, কমলেশ্বর মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়-সহ আরও তারকা। এছাড়াও এই ছবি জুড়ে থাকবেন একাধিক অভিনেত্রীরা। দুটি ভিন্ন যুগের, ভিন্ন সময়ের গল্প বলবে এই ছবি। ‘ভবিষ্যতের খোঁজে’ ছবিতে সমাজের বাস্তব চিত্রও তুলে ধরবেন অর্ক। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। সূত্রের খবর, বেশকিছু চলচ্চিত্র উৎসবেও যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ছবির। টলিপাড়ার বহু তারকাদের একফ্রেমে ধরতে চলেছেন পরিচালক। জানা যাচ্ছে, এই ছবিতে থাকবেন মঞ্চের পরিচিত মুখেরা। সঙ্গে থাকতে পারেন নবাগত অভিনেতা-অভিনেত্রীরাও। এই ছবির গল্প নতুনভাবে দর্শককে ভাবাবে বলে আশাবাদী পরিচালক। সব মিলিয়ে নতুন ছবিতে পরিচিত মুখেরা ধরা দিতে চলেছেন একেবারে ভিন্ন চরিত্রে।
তবে এই ছবি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি পরিচালক থেকে তারকারা। কিন্তু টলিপাড়ার অন্দরের খবর, শুটিং সেরে ইতিমধ্যেই ছবি মুক্তির তোড়জোড় শুরু করেছেন পরিচালক।

Post Views: 135

Continue Reading

Previous: জ্বালানির ক্ষেত্রে অন্যদেশে নির্ভরশীলতা কমাতে হবে; যুক্তরাষ্ট্রের শুল্কচাপেই কি এমনটা বললেন ট্রাম্প
Next: ওয়াকফ আইন পুরোপুরি স্থগিত রাখল না সুপ্রিম কোর্ট ! জেলাশাসকের ক্ষমতায় রাশ, অমুসলিমদের বোর্ডে সীমাবদ্ধতা

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.