Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • জ্বালানির ক্ষেত্রে অন্যদেশে নির্ভরশীলতা কমাতে হবে; যুক্তরাষ্ট্রের শুল্কচাপেই কি এমনটা বললেন ট্রাম্প

জ্বালানির ক্ষেত্রে অন্যদেশে নির্ভরশীলতা কমাতে হবে; যুক্তরাষ্ট্রের শুল্কচাপেই কি এমনটা বললেন ট্রাম্প

Online Desk সেপ্টেম্বর 15, 2025
modi-4.png

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার অসমের নিমালিগড়ে একটি ইথানল প্ল্যান্টের উদ্বোধন অনুষ্ঠানে জানান, ভারত ক্রুড তেল ও গ্যাস আমদানির উপর নির্ভরতা কমাতে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, দেশের অর্থনীতি দ্রুত অগ্রগতির পথে থাকলেও তেলের মতো প্রাথমিক জ্বালানি ক্ষেত্রে বিদেশের উপর নির্ভরতা এখনও বড় চ্যালেঞ্জ। দেশে বিদ্যমান খনিজ সম্পদের অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো, পাশাপাশি বিকল্প জ্বালানির ব্যবহার প্রসারিত করার ওপর প্রধানমন্ত্রী জোর দেন।
নিমালিগড়ের ইথানল প্ল্যান্ট কয়েক বছর আগে নির্মাণ শুরু হলেও সোমবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের প্রকল্প কেবল তেলের উপর নির্ভরতা কমাবে না, গ্রামীণ অর্থনীতি ও কৃষকদের আয় বাড়াতেও সহায়ক হবে। আখ ও ভুট্টার মতো শস্য থেকে উৎপন্ন ইথানল সরাসরি তেলের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে, ফলে দেশের কৃষি ও জ্বালানি নীতির মধ্যে সরাসরি সংযোগ তৈরি হবে।
তিনি আরও জানান, আসন্ন বছরগুলোতে দেশীয় খনিজ তেলের অনুসন্ধান আরও বাড়ানো হবে এবং সমুদ্রতল ও অজানা ভান্ডার কাজে লাগানো হবে। নবায়নযোগ্য শক্তি যেমন সৌর, বায়ু ও বায়োফুয়েল ক্ষেত্রেও বিনিয়োগ ও গবেষণা জোরদার করা হবে। স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি এবং জ্বালানি আত্মনির্ভরতা বৃদ্ধির জন্য নিমালিগড়ের ইথানল প্ল্যান্টকে প্রধানমন্ত্রী এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।
কিন্তু এই সবের মধ্যে প্রশ্ন উঠে আসছে কেন মোদী জ্বালানির জন্য অন্য দেশের উপর নির্ভিরতা কমাতে চাইছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের শুল্কচাপের আবহে নিজের ভোল বদল করছে কি মোদী টা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল। আসলেই কি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা কমাতে পারে নয়া দিল্লি। প্রধানমন্ত্রীর পরবর্তী পদক্ষেপের দিকে নজর বিশেষজ্ঞ মহলের।

Continue Reading

Previous: কলকাতায় সেনা কমান্ডারদের সঙ্গে সম্মেলন প্রধানমন্ত্রী মোদী, সেনা আধুনিকীকরনে জোর কেন্দ্রের
Next: এক ফ্রেমে চন্দন সেন-রজতাভ দত্ত-গৌতম হালদার, ‘ভবিষ্যতের খোঁজে’ পরিচালক অর্ক দাশগুপ্ত

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.