Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতায় সেনা কমান্ডারদের সঙ্গে সম্মেলন প্রধানমন্ত্রী মোদী, সেনা আধুনিকীকরনে জোর কেন্দ্রের

কলকাতায় সেনা কমান্ডারদের সঙ্গে সম্মেলন প্রধানমন্ত্রী মোদী, সেনা আধুনিকীকরনে জোর কেন্দ্রের

Online Desk সেপ্টেম্বর 15, 2025
modi.png

ওঙ্কার ডেস্ক: সোমবার সকালে কলকাতার ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ড সদর দফতরে অনুষ্ঠিত হল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন ১৬তম কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স। তিন দিনব্যাপী এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং।
এইবারের সম্মেলনের মূল থিম রাখা হয়েছিল ‘ইয়ার অব রিফর্মস ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার। ভবিষ্যতের যুদ্ধ কৌশল, সেনা আধুনিকীকরণ, প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা এবং সীমান্ত সুরক্ষা নিয়ে বিস্তৃত আলোচনা হইয়েছে ঐ বৈঠকে। সম্প্রতি সমাপ্ত ‘অপারেশন সিন্ধুর’-এর পর এটিই প্রথম বড় সেনা সম্মেলন, ফলে এর তাৎপর্য বিশেষভাবে উল্লেখযোগ্য।
ফোর্ট উইলিয়ামের চারপাশে ছিল নজিরবিহীন নিরাপত্তা। সেনা সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে বাহিনীগুলির কার্যক্ষমতা বাড়ানোর জন্য কাঠামোগত সংস্কার এবং যৌথ অভিযানের কৌশল নিয়ে বিশেষ জোর দেওয়া হচ্ছে। পূর্বাঞ্চলের সামরিক ঘাঁটি হিসেবে কলকাতার ঐতিহাসিক ফোর্ট উইলিয়ামে এই বৈঠক প্রতিরক্ষা কূটনীতিতেও এক নতুন বার্তা দিয়েচ্ছে।
প্রধানমন্ত্রী উদ্বোধনী ভাষণে দেশকে আত্মনির্ভর প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির পথে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দেন। একইসঙ্গে তিনি বাহিনীর মনোবল বাড়াতে সরকারের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন। তিন দিন ধরে চলা এই সম্মেলনের পর প্রতিরক্ষা ব্যবস্থার নানা ক্ষেত্রে নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে সেনা দফতরের তরফে জানানো হয়েছে।

Post Views: 139

Continue Reading

Previous: ট্রেন্ডে গা ভাসিয়ে এবার ভ্লগিং’এর মাধ্যমে নতুন ভাবে আসছেন টলিপাড়ার জনপ্রিয় মুখ সোমা বন্দ্যোপাধ্যায়
Next: জ্বালানির ক্ষেত্রে অন্যদেশে নির্ভরশীলতা কমাতে হবে; যুক্তরাষ্ট্রের শুল্কচাপেই কি এমনটা বললেন ট্রাম্প

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.