Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আবারও পর্দায় আসছেন ভাদুড়ি মশাই, আসছে ‘নিকষ ছায়া ২’

আবারও পর্দায় আসছেন ভাদুড়ি মশাই, আসছে ‘নিকষ ছায়া ২’

Online Desk নভেম্বর 4, 2025
fhjgv.png

ওঙ্কার ডেস্ক: ২০২৩ সালের ভূত চতুর্দশী উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’তে মুক্তি পেয়েছিল ‘পর্ণশবরীর শাপ’। গত বছর এই ভৌতিক সিরিজের দ্বিতীয় ভাগ ‘নিকষ ছায়া’ নিয়েও এসেছিলেন পরমব্রত। প্রথম সিরিজের প্রেক্ষাপট উত্তরবঙ্গ হলেও ‘নিকষ ছায়া’য় কলকাতায় ঘটা অলৌকিক ঘটনা দেখা যাবে। এবারও সেই ভূমিকায় থাকবেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল গৌরব চক্রবর্তীকে। স্বাস্থ্যকর্মীর চরিত্রে অনিন্দিতা বোস। এছাড়াও দেখা গিয়েছিল অর্ণ মুখোপাধ্যায় এবং অনুজয় চট্টোপাধ্যায়রা।
‘নিকষ ছায়া’র গল্পে তন্ত্রের জোরে কেউ একজন জাগিয়ে তুলেছে অশরীরীদের এমনই ছিল প্রেক্ষাপট। আর সেই অলৌকিক অপশক্তির উৎপাতে প্রাণ ওষ্ঠাগত। সেই রহস্যভেদ করতেই ফিরেছিলেন ভাদুড়ি মশাই। এবার খবর, আবারও তান্ত্রিক নীরেন ভাদুড়ির চরিত্রে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। আর এই তৃতীয় মরশুমেও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় আনছেন আরও চমক। আসছে ‘নিকষ ছায়া ২’। আবারও পৈশাচিক রহস্যের সমাধান করতে ফিরছেন ভাদুড়ি মশাই। গত সিজনেই ভাদুড়ি মশাইয়ের সঙ্গে পাল্লা দিতে দেখা গিয়েছিল অভিনেতা কাঞ্চন মল্লিককে। জানা যাচ্ছে, পরমব্রতর পরিচালনায় তৃতীয় সিজনেও কাঞ্চনকে ঘিরেই এগোবে গল্প। তবে গল্পের প্রেক্ষাপট অনুযায়ী থাকবেন গৌরব চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, অনিন্দিতা বসুও। কিন্তু বরাবরের মতো এবারের গল্পে নতুন চরিত্রও থাকতে পারে। জানা গিয়েছে, চলতি নভেম্বরেই শুটিং শুরু হতে চলেছে ‘নিকষ ছায়া ২’-এর।

Post Views: 116

Continue Reading

Previous: ২০০৭ সালে কিংবা তার পরে যাদের জন্ম, তারা আর ধূমপান করতে পারবে না মালদ্বীপে
Next: কোয়েম্বাটোরে কলেজছাত্রী ধর্ষণের অভিযোগ, তিন অভিযুক্তকে গ্রেফতারের আগে পায়ে গুলি করল পুলিশ

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.