Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ২০০৭ সালে কিংবা তার পরে যাদের জন্ম, তারা আর ধূমপান করতে পারবে না মালদ্বীপে

২০০৭ সালে কিংবা তার পরে যাদের জন্ম, তারা আর ধূমপান করতে পারবে না মালদ্বীপে

Online Desk নভেম্বর 4, 2025
smoking.jpg

ওঙ্কার ডেস্ক: নজির বিহীন পদক্ষেপ মালদ্বীপ সরকারের। বিশ্বের প্রথম দেশ হিসেবে ধূমপানে নিষেধাজ্ঞা আরোপ করল দেশটি। মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০০৭ সালের জানুয়ারি মাসে কিংবা তার পরে যাদের জন্ম তাঁদের জন্য ধূমপান নিষিদ্ধ। পর্যবেক্ষকদের মতে এর ফলে, একটি গোটা প্রজন্ম ধূমপান মুক্ত হিসেবে বেড়ে উঠবে।

দ্বীপ রাষ্ট্রটির সরকারের তরফে জানানো হয়েছে, ২০০৭ সালে কিংবা তার পরে যাদের জন্ম তাঁরা তামাক কেনা, ব্যবহার এবং বিক্রি করতে পারবে না। মালদ্বীপ সরকার এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে ইলেক্ট্রনিক সিগারেট আমদানি, ব্যবহার এবং বিতরণ নিষিদ্ধ করা হয়েছিল মালদ্বীপে। বিশ্বের বহু দেশ ধূমপানে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নিলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কিন্তু মালদ্বীপ নজির বিহীন ভাবে সেই পথে হেঁটে ধূমপানে নিষেধাজ্ঞা চাপাল।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডে ২০০২ সালে একটি আইন এনে বলা হয়েছিল, ২০০৯ সালের ১ জানুয়ারির পর যারা জন্মগ্রহণ করেছেন, তাদের তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। যা কার্যকর হওয়ার কথা ছিল ২০২৪ সালে। কিন্তু সরকারের মধ্যে কিছু জটিলতা তৈরি হয়, আর সে কারণে তা বাস্তবায়ন হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে ধূমপান বন্ধ করতে এমন আইন প্রণয়নের চেষ্টা হয়েছিল। কিন্তু তা কার্যকর হয়নি।

Continue Reading

Previous: উত্তাল সোশ্যাল মিডিয়া, মাধুরী দীক্ষিতের শোতে যাবেন না, আপনার টাকা বাঁচান! কি করলেন অভিনেত্রী?
Next: আবারও পর্দায় আসছেন ভাদুড়ি মশাই, আসছে ‘নিকষ ছায়া ২’

সম্পর্কিত গল্প

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.