Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তাল সোশ্যাল মিডিয়া, মাধুরী দীক্ষিতের শোতে যাবেন না, আপনার টাকা বাঁচান! কি করলেন অভিনেত্রী?

উত্তাল সোশ্যাল মিডিয়া, মাধুরী দীক্ষিতের শোতে যাবেন না, আপনার টাকা বাঁচান! কি করলেন অভিনেত্রী?

Online Desk নভেম্বর 4, 2025
hgbj.png

ওঙ্কার ডেস্ক: ফের একই ঘটনার পুনরাবৃত্তি, মেলবোর্নে তিন ঘণ্টা দেরিতে পৌঁছনোর জন্য নেহা কক্করের বিরুদ্ধে দর্শকদের ক্ষোভের পর, এবার সেইরকমই পরিস্থিতির মুখোমুখি হলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। কানাডার এক অনুষ্ঠানে প্রায় তিন ঘণ্টা দেরিতে পৌঁছনোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন উপস্থিত দর্শকরা, পাশাপাশি উত্তাল সোশ্যাল মিডিয়াও।
প্রসঙ্গত, দর্শকেরা দাবি জানিয়েছেন, টিকিটে উল্লেখ ছিল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। কিন্তু শো শুরু হয় রাত প্রায় ১০টায়। অনেকেই অনুষ্ঠান শেষ না করেই মাঝপথে বেরিয়ে যান। এক দর্শক অনলাইনে লিখেছেন, “আমি রাত ১১টা ০৫ মিনিটে বেরিয়ে আসি, কারণ পরের দিন আমার কাজ ছিল। জানি না এটা আয়োজকদের সিদ্ধান্ত ছিল নাকি তাঁর, কিন্তু এত দেরি শুরু হওয়া দর্শকদের সময়ের প্রতি অসম্মান।” এরই মাঝে অনলাইনে ভাইরাল হয়েছে শো-এর একটি ভিডিও ক্লিপ। সেখানে দেখা যাচ্ছে মাধুরী মঞ্চে পারফর্ম করছেন। ভিডিওটির উপরেই লেখা, “যদি একটা পরামর্শ দিতে পারতাম, তাহলে সেটা হবে, মাধুরী দীক্ষিতের শোতে যাবেন না। আপনার টাকা বাঁচান।”
সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনুষ্ঠানটিকে নানান মন্তব্য করেছেন। অন্য এক ক্ষুব্ধ ব্যক্তি মন্তব্য করেছেন, “তিন ঘণ্টা দেরিতে শুরু হল, তারপর একগুচ্ছ বোরিং কথাবার্তা। দর্শকদের সময়ের কোনও মূল্য দেওয়া হয়নি।” এই ঘটনায় আয়োজকদের বিরুদ্ধেও উঠেছে অভিযোগ। অনেক দর্শক জানিয়েছেন, তাঁরা Consumer Protection Ontario-তে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে চান।
তবে বিতর্কের মাঝেও কিছু অনুরাগী মাধুরীর পক্ষ নিয়েছেন। এক ভক্তের দাবি, “মাধুরী দীক্ষিত বরাবরের মতোই আশানুরূপ অনুষ্ঠান করেছেন। এটা সম্ভবত প্রোডাকশন বা ম্যানেজমেন্টের সমন্বয়জনিত সমস্যা।” আরেকজন যোগ করেন, “তিনি অসাধারণ। তাঁর উপস্থিতিই এক অভিজ্ঞতা। যদি আয়োজনে সমস্যা হয়ে থাকে, সেটা তাঁর দোষ নয়।” তবে এখনও পর্যন্ত মাধুরী দীক্ষিত বা তাঁর টিমের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Post Views: 242

Continue Reading

Previous: গুজরাতে হাসপাতালের মহিলা বিভাগের সিসিটিভির ফুটেজ পাচার পর্নোগ্রাফি সাইটে; তদন্তে পুলিশ
Next: ২০০৭ সালে কিংবা তার পরে যাদের জন্ম, তারা আর ধূমপান করতে পারবে না মালদ্বীপে

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.