Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিদেশের মাটিতে বিরাট সাফল্য ‘ডিয়ার মা’এর, রেকর্ড আয় বিদেশে

বিদেশের মাটিতে বিরাট সাফল্য ‘ডিয়ার মা’এর, রেকর্ড আয় বিদেশে

Online Desk সেপ্টেম্বর 22, 2025
jj.png

ওঙ্কার ডেস্ক: ‘মাতৃত্ব’ কী শুধুমাত্র রক্তের সম্পর্কেই হয়? নাকি সন্তান দত্তক নিলেও ‘মা’ হওয়া যায়, পুরাণের সেই কথা যেন আবারও মনে করেয়ে দিলেন অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’এর মাধ্যমে। যে ছবির মুখ্য ভূমিকায় জয়া আহসান। কলকাতায় ১৮ জুলাই মুক্তি পেয়েছে ‘ডিয়ার মা’।
শহরে সাফল্যের পর উত্তর আমেরিকায় রিলিজ করেছে ছবিটি। প্রথম দিনের কানাডা ও যুক্তরাষ্ট্রে দারুণ আয় করেছে জয়ার ‘ডিয়ার মা’। বাংলা ছবিতে যা বেশ নজিরবিহীন ঘটনা। যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবি প্রথম দিনেই আয় করেছে ১লাখ ১ হাজার মার্কিন ডলার। কলকাতার কোনও বাংলা ছবির জন্য এটি সর্বোচ্চ প্রথম দিনের আয়ের রেকর্ড ধরা হচ্ছে। উত্তর আমেরিকায় ‘ডিয়ার মা’ ছবির পরিবেশক ‘বায়োস্কোপ ফিল্মস’। পরিবেশক ভীষণ ভাবে উচ্ছসিত বিদেশে বাংলা ছবির এতখানি সাফল্যে।
জয়া আহসান ওপার বাংলা ও এপার বাংলার নয়নের মণি। উত্তর আমেরিকার শোগুলিতে রেকর্ড আয় যা জয়ার কাছেও আনন্দের খবর। জয়া বলেন
‘অনিরুদ্ধ রায়চৌধুরী সম্পর্কের ছবি বানান যার সঙ্গে মনের ছাপ থাকে। যে কারণে অন্য উচ্চতায় ছোঁয় তাঁর ছবি। ‘ডিয়ার মা’ দেখে কলকাতার দর্শকরা চোখের জল ধরে রাখতে পারেননি। এবার একই চিত্র ধরা পড়ল বিদেশের পর্দাতেও। সবাই পরিবার নিয়েই দেখতে আসুন ‘ডিয়ার মা’। এই ছবির আন্তর্জাতিক মুক্তি উপলক্ষে পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী ও প্রযোজক ইন্দ্রাণী মুখোপাধ্যায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে উপস্থিত থাকবেন। ‘বায়োস্কোপ ফিল্মস’-এর কর্ণধার রাজ হামিদ জানিয়েছেন ‘ভাল গল্পের ছবি সবসময় চলে। ‘ডিয়ার মা’, তেমন একটি ছবি। দ্বিতীয় সপ্তাহে উত্তর আমেরিকার আরও শো বাড়বে ছবিটির।’
যেখানে কলকাতায় বাংলা ছবি এত শো পায় না। সেখানে উত্তর আমেরিকার হলে এই সাফল্য সত্যি বাংলা ছবির জয়। জয়ার সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায়, পদ্মপ্রিয়া, ধৃতিমান চট্টোপাধ্যায়, সোনালী বসু ও তিনজন শিশুশিল্পী।

Post Views: 139

Continue Reading

Previous: চিরপ্রতিদ্বন্দ্বিতা বলবেন না ম্যাচ জিতে পাক সাংবাদিককে বললেন ভারত অধিনায়ক
Next: ইউক্রেন যুদ্ধ থেকে মার্কিন প্রতিরক্ষা শিল্পের বিপুল মুনাফা, প্রশ্নে আন্তর্জাতিক মহল

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.